চোটের জন্যে ইংল্যান্ড সিরিজে না খেলার সম্ভাবনা বুমরার

সম্ভবত চোটের কারণেই তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজে খেলতে পারবেন না। সুতরাং বুমরাহর চোটের কারণে টিম ইন্ডিয়া আরও বড় সমস্যার মুখে পড়তে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চোটের জন্যে বর্ডার-গাওস্কর ট্রফির শেষ ম্যাচ খেলতে পারেন নি যশপ্রীত বুমরা। সিডনি টেস্টের মাঝেই তুলে নেওয়া হয় ভারতীয় দলের অধিনায়ককে। হাসপাতাল থেকে চিকিৎসা সেরে ফিরলেও তিনি মাঠে নামতে পারেননি। সম্ভবত চোটের কারণেই তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজে খেলতে পারবেন না। সুতরাং বুমরাহর চোটের কারণে টিম ইন্ডিয়া আরও বড় সমস্যার মুখে পড়তে পারে। সিডনি টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ভারতীয় ডান হাতের পেশিতে টান ধরার কারণে প্রচণ্ড যন্ত্রণা নিয়ে মাঠ ছেড়েছিলেন টিম ইন্ডিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক।

সেদিন মাত্র এক ওভার করেই মাঠ ছেড়েছিলেন তিনি। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। এবং তাঁর স্ক্যান করা হয়। তবে স্ক্যানের রিপোর্ট না আসলে কোনও সিদ্ধান্ত নেওয়া যাবেনা বলে জানা গিয়েছিল। বর্ডার-গাওস্কর ট্রফিতে বুমরা ১৫০-র বেশি ওভার বল করেছেন। নিয়েছিলেন ৩২ উইকেট। নতুন বল হোক বা পুরাতন, সবেতেই তাঁর জোর ছিল সবার আগে। তাঁর বল করার লোড দেখেই ভক্তরা বুঝতে পেরেছিলেন প্রত্যুত্তরে ফল খারাপ হবে। তাই হল! বুমরার চোটের কারণে বড় ধাক্কা টিম ইন্ডিয়ার। তাই চ্যাম্পিয়নস ট্রফির আগে বুমরাকে ফিট করে তোলাই দলের সর্বপ্রথম টার্গেট। তাই আপাততঃ ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হবে।

সূত্রের খবর, বুমরার পিঠের চোট এখনও সারেনি। তাই বুমারর শরীর নিয়ে আর ঝুঁকি নিতে চাইছে না BCCI, তাই চ্যাম্পিয়নস ট্রফির আগে বুমরাকে পুরোপুরি বিশ্রাম দিতে চায় BCCI। তবে বুমরার চোট কতটা তা জানা যায়নি। গ্রেড ১-এর চোট হলে তাঁকে কমপক্ষে ২-৩ সপ্তাহ বিশ্রাম নিতে হবে। গ্রেড ২-এর চোট হলে বুমার কে প্রায় ৬ সপ্তাহ পর্যন্ত বিশ্রামে থাকতে হবে। গ্রেড ৩-এর চোট হলে প্রায় ৩ মাস লাগবে তাঁর ফিট হতে। সূত্রের খবর, যেহেতু এক্ষুনি T20 বিশ্বকাপ নেই, তাই তিনি T20 দ্বি পাক্ষিক সিরিজ খেলতে চান না। তাই দ্বি পাক্ষিক সিরিজে তরুণরা সুযোগ পাবেন। আগামী ২২ জানুয়ারী থেকে ইংল্যান্ডের সঙ্গে ভারতের সিরিজ।

লক্ষ্মীবারে চরম বিপদ, রাস্তায় আস্তে গাড়ি চালান, এখন চাকরি পরিবর্তনের সময় নয়..

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর