ব্রাজিলের গোলকিপারের অফার পেলেন বিশ্বকাপে চমক দেখানো ভোজিনহা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কেপ ভার্দে, এই নামটা বোধ হয় গুগল করে লোকে দেখতে শুরু করেছে বিশ্বকাপের ম্যাচের পর। পশ্চিম আফ্রিকার একটি দ্বীপরাষ্ট্র, যার অবস্থান আটলান্টিক মহাসাগরে। সেই ক্ষুদ্র রাষ্ট্রটি এবারের বিশ্বকাপে সকলের নজর কেড়েছে। আর কেপ ভার্দের গোলকিপার ভোজিনহা বুড়ো বয়সে ভেল্কি দেখিয়েছেন। তাঁর দুরন্ত পারফরম্যান্সে মুগ্ধ মেসিও। যদিও আর্জেন্টিনার কাছেই ৩-২ গোলে হেরে এবারের মতো বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে কেপ ভার্দে। আর তারপরেই তাঁদের দেশের গোলকিপার ভোজিনহার কাছে এসেছে দারুণ অফার। ইতালিয়ান ফুটবল বিষয়ক সাংবাদিক ফাব্রিজিও রোমানো তাঁর ফেসবুক পেজে জানিয়েছেন, ব্রাজিলের ক্লাব আভাই এফসি ও অ্যাতলেতিকো গোইয়ানিয়েন্সে ইতিমধ্যে ভোজিনহার প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে। যাতে নিজেদের ক্লাবে তাঁকে খেলানো যায়।

আরও পডুন: ইংল্যান্ডকে হারিয়ে সীমিত ওভারের ক্রিকেটে সপ্তমবার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মহিলারা

সবশেষ পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব শাভিসের হয়ে খেলেছেন ভোজিনহা। গত মরশুমের শেষে ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ শেষ হয়েছে। ফলে বর্তমানে তিনি ফ্রি এজেন্ট। বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সের জন্য ব্রাজিলের এই দুই ক্লাব ভোজিনহাকে নিয়ে দড়ি টানাটানি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। বিশ্বকাপে কেপ ভার্দের অবিশ্বাস্য যাত্রায় বড় ভূমিকা ছিল ভোজিনহার। স্পেনের বিপক্ষে প্রথম বিশ্বকাপ ম্যাচেই তিনি সাতটি সেভ করে দলকে গোলশূন্য ড্র এনে দেন। এরপর উরুগুয়ের বিপক্ষে ২-২ ড্রয়ের ম্যাচেও গুরুত্বপূর্ণ কয়েকটি সেভ করেন তিনি। সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে আবারও নির্ভরতার প্রতীক হয়ে ওঠেন, সেদিন তার সেভের সংখ্যা ছিল তিনটি।

পুরো টুর্নামেন্টে চার ম্যাচে মোট ১৮টি সেভ করেছেন কেপ ভার্দের এই গোলরক্ষক। বয়সের তুলনায় তার ফিটনেস, প্রতিক্রিয়া আর নেতৃত্ব মুগ্ধ করেছে সমর্থকদের।

ভাঙল ৯৬ বছরের রেকর্ড! ৫১ বছর বয়সে পাঁচ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন এই ক্রিকেটার

শিখ বিরোধী হিংসায় দোষী সজ্জন কুমারকে শ্রদ্ধা জানানো বিজেপির তিন সাংসদকে তলব  নীতিনের

‘রাস্তায় যিনি থুতু ফেলবেন, তাকে দিয়েই পরিষ্কার করানো হবে’, কড়া হুঁশিয়ারি অগ্নিমিত্রার

রাশিয়ার ভয়াবহ হামলায় তছনছ কিয়েভ! নিহত ২৭, ভেঙে পড়ল একাধিক বহুতল

কোন মন্ত্রে কাজ করে বর্তমান সরকার? তারাপীঠে গিয়ে খোলসা করলেন শুভেন্দু

হাইকোর্টের শর্তকে বুড়ো আঙুল, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই মমতার বিরুদ্ধে FIR দায়ের

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নীরজ চোপড়া, কি এমন ঘটল?

সোয়াইন ফ্লু-তে আক্রান্ত ইমরান হাশমি, কেমন আছেন অভিনেতা?

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

ঘটকপুকুরে পণ্যবাহী গাড়ি থেকে টাকা তোলার অভিযোগ, সাসপেন্ড সার্জেন্ট-সহ ২ পুলিশকর্মী

‘স‍ৎ মানুষ’, ইমরান খানের মুক্তির দাবি করতে গিয়ে অঝোরে কাঁদলেন জাভেদ মিয়াঁদাদ

ক্যামাক স্ট্রিটে জোর করে অফিস দখল করে রেখেছেন অভিষেক, বিস্ফোরক দাবি মালিকপক্ষের