অস্ট্রেলিয়ার সবথেকে বড় টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন প্যাট কামিন্স, নতুন অধিনায়ক কে?

Share:

নিজস্ব প্রতিনিধি: ২১ নভেম্বর থেকে পার্থে শুরু হতে যাওয়া প্রথম অ্যাসেজ টেস্ট শুরু হওয়ার আগেই বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। পিঠের চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাসেজ সিরিজের প্রথম টেস্ট ম্যাচ থেকে ছিটকে গেলেন অজি তারকা ক্রিকেটার। খেলতে পারবেন না অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। ২১ নভেম্বর থেকে শুরু হতে চলা ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ।

পিঠের চোট লাগার খবর প্রকাশ্যে আসার পর থেকেই প্যাট কামিন্সের সিরিজের প্রথম ম্যাচে প্যাট কামিন্সের অনুপস্থিতি সম্পর্কে চর্চা শুরু হয়। সেটাই সত্যি হল। বহুল প্রতীক্ষিত সিরিজ শুরু হওয়ার মাসেরও কম সময় বাকি থাকলেও, কামিন্স এখনও বোলিং শুরু করেননি। কারণ চলতি বছরের বছরের জুনে ক্যারিবিয়ান সফরে পিঠে আঘাতের কারণে বিশ্রামে রয়েছেন। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজ থেকেও তাকে বাদ দেওয়া হয়েছিল। তবে একটাই সুসংবাদ এটাই যে অস্ট্রেলিয়ার এই ফাস্ট বোলার এখন দৌড়াচ্ছেন এবং শীঘ্রই বোলিং শুরু করবেন বলে আশা করা হচ্ছে।

৪ ডিসেম্বর থেকে ব্রিসবেনের গাব্বায় শুরু হতে  চলা পাঁচ টেস্টের সিরিজের দ্বিতীয়টিতে ফিট হওয়ার জন্য কামিন্স এখন সময়ের সঙ্গে প্রতিযোগিতার মুখোমুখি। চোট সম্পর্কে বলতে গিয়ে প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড স্বীকার করেছেন যে ব্রিসবেনে দ্বিতীয় টেস্টে তার ফিরে আসার ব্যাপারে তারা এখনও আশাবাদী।  কোচ টেস্ট  থেকে প্যাট কামিন্সের বাদ  পড়া নিয়ে বলেছেন, "আমরা এক সপ্তাহ আগে থেকেই জানিয়েছিলাম যে তাকে ফিট করতে চার সপ্তাহেরও বেশি সময় লাগবে। দুর্ভাগ্যবশত আমাদের সময় ফুরিয়ে গেছে, তবে দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য সত্যিই আশাবাদী।  তিনি এই সপ্তাহে আবার বোলিংয়ে ফিরে আসবেন এবং এটি একটি বিশাল পদক্ষেপ।"  

জানা গিয়েছে, অস্ট্রেলিয়া শীঘ্রই প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করতে পারে। স্কট বোল্যান্ড দলে সুযোগ পেতে পারেন। অন্যদিকে, একজন টেস্ট অধিনায়ক হিসেবে স্মিথ দক্ষ, কারণ তিনি তার ক্যারিয়ারে ৪০টি টেস্ট ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছেন। অধিনায়ক হিসেবে স্মিথ এই বছরের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়ার হয়ে জয়ী হন। টেস্ট অধিনায়ক হিসেবে স্মিথের ব্যাট হাতে গড়ে ৭০ এর কাছাকাছি। 

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ ডি কে শিবকুমারের, হাজির খাড়গে-রাহুল

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিষেকের বাড়ি থেকে সব নিরাপত্তা সরিয়ে নিল পুলিশ