সেমির লক্ষ্য নিয়ে শুক্রে মুখোমুখি অস্ট্রেলিয়া-আফগানিস্তান

Share:

নিজস্ব প্রতিনিধি, লাহোর: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পৌঁছতেই দুই দলের চাই জয়। যে দল জিতবে, সেই দলই পৌঁছে যাবে শেষ চারে। আর সেই লক্ষ্যপূরণের অঙ্গীকার নিয়েই আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে একদিনের ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে প্রতিযোগিতা থেকে ছিটকে দেওয়া আফগানিস্তান।

ভাঙাচোরা দল নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানের মাটিতে পা রেখেছে অস্ট্রেলিয়া। কিন্তু আইসিসির প্রতিযোগিতায় বিপক্ষের জন্য কতটা ত্রাস অজিরা, তার প্রমাণ দিয়েছে প্রথম ম্যাচেই। জস ইংলিসের অনবদ্য ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে রেকর্ড রান তাড়া করে জিতেছে স্টিভ স্মিথরা। তবে বৃষ্টির জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যাওয়ায় এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। আর তাতেই সেমিফাইনালে ওঠার সমীকরণ খানিকটা কঠিন হয়ে গিয়েছে। আফগানদের কাছে হারলে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হবে। ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যালেক্স ক্যারে, ম্যাট শর্ট, জস ইংলিশ ও গ্লেন ম্যাক্সওয়েলরা রান পেলেও ট্র্যাভিস হেড ও অধিনায়ক স্টিভ স্মিথ ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। ফলে দুজনেই রানে ফেরার চেষ্টা চালাবেন। বল হাতে স্পেন্সার জনসন-নাথান এলিসরা ইংল্যান্ডের ব্যাটারদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারেননি। ফলে দলকে জেতানোর দায়িত্ব যে ব্যাটারদের নিতে হবে তা বলাই বাহুল্য। গত বিশ্বকাপে গ্লেন ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংস আফগানদের বিরুদ্ধে জিতিয়েছিল অজিদের। এবারেও হিট ম্যানের উপরে ভরসা করছেন অজি সমর্থকরা।

অন্যদিকে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১০৭ রানে হারার পরেও বুধবার ইংল্যান্ডকে আট রানে হারিয়ে চমক দিয়েছে আফগানিস্তান। সেই সঙ্গে সেমিফাইনালে যাওয়ার আশা টিকিয়ে রেখেছেন হাশমাতুল্লাহ শাহিদিরা। ইংল্যান্ডের বিরুদ্ধে অবিস্মরণীয় ইনিংস খেলেছেন ইব্রাহিম জাদরান। মহম্মদ নবী-আজমাতুল্লাহ ওমরজাইরাও রান পেয়েছিলেন। বল হাতেও ভেল্কি দেখিয়েছিলেন ওমরজাই। পাঁচ উইকেট হাসিল করেছিলেন। অজিদের বিরুদ্ধে ওমরজাই-ফজলহক ফারুখিদের উপরে ভরসা করছেন আফগান অধিনায়ক। বিশ্বকাপে যেভাবে অস্ট্রেলিয়া জয় কেড়ে নিয়েছিল, এবার তার পুনরাবৃত্তি হতে দিতে চান না হাশমাতুল্লাহ। বিশ্বকাপে হারের মধুর প্রতিশোধ তুলতে চান। গদ্দাফি স্টেডিয়ামে রানের বন্যা বইছে। শুক্রবারও টসে জিতলে প্রথমে ব্যাট করে বড় অঙ্কের রান দাঁড় করিয়ে চ্যালেঞ্জ ছুড়তে চান অজিদের।

সাতসকালে নাদিমুল হকের সংবাদপত্রের অফিসে ইডির হানা, চাঞ্চল্য পার্ক সার্কাসে

রানওয়ে পেরিয়ে ট্রাকে ধাক্কা! দাউদাউ করে জ্বলছে বিমান, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫

পুজোর মুখে সস্তার স্মার্টফোন নিয়ে বাজারে হাজির হচ্ছে দেশীয় ব্র্যান্ড Mivi

ফুল-মিষ্টি নয়, দেবতাকে দেওয়া হয় সিগারেট! এই মন্দিরের রীতি শুনলে অবাক হবেন

দারিদ্র্য দূর করতে চান? ভুলেও তোশকের নিচে রাখবেন না এই ৫টি জিনিস

মুখের স্বাস্থ্য নিয়ে চিন্তায়? অজান্তেই করা এই ৪ টি ভুল বাড়াচ্ছে বিপদ!

রাস্তায় গাড়ি আস্তে চালান, পুরনো প্রেমিক ফিরে এলে তাঁকে আস্কারা দেবেন না, বিপদে পড়তে পারেন

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী