অবসর নিলেন বিশ্বকাপে অংশ নেওয়া কলিংস ওবুয়া

Share:

নিজস্ব প্রতিনিধি : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপে অংশ নেওয়া কেনিয়ার খেলোয়াড় কলিংস ওবুয়া। আফ্রিকান গেমসে উগান্ডার বিরুদ্ধে হারের পর নিজের অবসরের কথা ঘোষণা করে দেন তিনি। ২০০৩ সালে ক্রিকেট বিশ্বকাপে কেনিয়ার হয়ে খেলেছেন কলিংস।

শনিবার আফ্রিকান গেমসে তৃতীয় স্থানাধিকারীর ম্যাচে উগান্ডার বিরুদ্ধে ১০৬ রানে হেরে যায় কেনিয়া। এটাই ছিল কলিংস ওবুয়ার শেষ আন্তর্জাতিক ম্যাচ। উল্লেখ্য, ২০০১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কলিংস অবুয়া তাঁর প্রথম ওয়ানডে ক্যারিয়ার শুরু করেছিলেন। ২৩ বছরের ক্যারিয়ারে কলিংস ওবুয়া ১০৪টি একদিনের ম্যাচ ও ৭৬টি টি ২০ ম্যাচ খেলেছেন। ১০৪টি আন্ত্রজার্তিক ম্যাচ খেলে কলিংস ওবুয়া করেছেন ২০৪৪ রান। ২০১১ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ ৯৮ রানের ইনিংস খেলেছিলেন কলিংস। অন্যদিকে ২০০৭ সালের সেপ্টেম্বর মাসে টি ২০ ক্রিকেটের ক্যারিয়ার শুরু করেন এই কেনিয়ার খেলোয়াড়। ৭৬টি টি ২০ ম্যাচ খেলে ওবুয়া করেন ১৭৯৪ রান। টি ২০-তে কলিংস ওবুয়ার সর্বোচ্চ রান ৯৬।

২০০৩ সালের কেনিয়ার বিশ্বকাপ দলে অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন কলিংস। সেবার কেনিয়া সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল। সেমিফাইনালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতের মুখোমুখি হতে হয় কেনিয়াকে। তবে ভারতের কাছে কেনিয়াকে সেবার হারতে হয়।

 

সূর্যের রাশি পরিবর্তনে ঘুরে যাবে ৫ রাশির জাতকদের ভাগ্যের চাকা

আজকের রাশিফল: হাতে আসবে বাড়তি অর্থ, ছুটির দিনে সতর্ক থাকবেন কারা?

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর