কলম্বিয়ার কাছে হেরে কোপা আমেরিকা থেকে বিদায় আর্জেন্টিনার

Share:

নিজস্ব প্রতিনিধি : কোপা আমেরিকায় আর্জেন্টিনার পুরুষদের পর জয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল মহিলাদের ফুটবল দলের। কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে ওঠার রাস্তা তৈরি হয়েছিল। কিন্তু সেই রাস্তা সেমিফাইনালেই আটকে গিয়েছে। কলম্বিয়ার কাছে হেরে ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে গিয়েছে আর্জেন্টিনার মহিলা ফুটবল দলের।

মঙ্গলবার সকালে কোপা আমেরিকার সেমিফাইনাল থেকে বিদায় নিল আর্জেন্টিনা। ইকুয়েডরের কুইটোতে কলম্বিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল আর্জেন্টিনার মহিলা ফুটবল দল। খেলার নির্ধারিত সময়ে গোলশূন্য থেকে টাইব্রেকারে হার আর্জেন্টিনার। ৫-৪ ব্যবধানে জয় পেয়েছে কলম্বিয়ান মেয়েরা। গত বছর আর্জেন্টিনার ছেলেদের ফুটবল দলের কাছে হার মেনে ছিল কলম্বিয়া। এবার কলম্বিয়ার মেয়েরাই নিল মধুর প্রতিশোধ। আর্জেন্টিনার মেয়েদের কাছে ফাইনালে পৌঁছে ইতিহাস গড়ার সুযোগ থাকলেও হতাশাই ছিল তাদের ভাগ্যে। কোপা টুর্নামেন্ট থেকে টাইব্রেকারের মাধ্যমে বিদায় নিতে হয়েছে তাঁদের।

জানা গিয়েছে, টাইব্রেকারে কলম্বিয়ান গোলরক্ষক ক্যাথরিন তাপিয়া নিজের দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন। আর্জেন্টিনার পাওলিনা গ্রামাগলিয়ার পেপ্রথমনাল্টি তিনি রক্ষা করেছেন। কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচ শুরুর থেকেই চাপে ছিল আর্জেন্টিনা। বল দখল থেকে শুরু করে আক্রমণ কোন জায়গাতেই আধিপত্য বিস্তার করতে পারেনি। পেনাল্টির ক্ষেত্রে প্রথম পাঁচ শটের মধ্যে চারটি শট দুই পক্ষই জালে বল জড়ালেও, শেষ বারে জয় নিয়ে বেরিয়ে যায় কলম্বিয়া। আগামী দুই অগাস্ট অনুষ্ঠিত হবে ফাইনাল। তবে কলম্বিয়ার বিপক্ষে কে খেলতে নামবে টানা যাবে বুধবার। এই দিন ব্রাজিল মুখোমুখি হবে উরুগুয়ের।

এবার মেয়েদের কোপা আমেরিকার দশমবার আয়োজন করা হয়েছিল। ৯ বারের মধ্যে ৮ বার চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। ২০০৬ সালে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এবার জয় পেলে ব্রাজিলে টানা ৫ বার জয় পাবে এই খেলায় ।

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব