ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে উঠলে কাদের মুখোমুখি হবেন সূর্যরা, জেনে নিন সমীকরণ

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার শেষ সুপার এইটে ইডেনে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ । এই ম্যাচ থেকেই নির্ধারিত হয়ে যাবে কারা উঠবে সেমিফাইনালে আর কারা নেবে বিদায়। তাই দুই দলের কাছেই এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ।  সুপার এইটে  দক্ষিণ আফ্রিকার  হাস্র দিয়ে খেলা শুরু করেছিল ভারত। ৭৬ রানের হারের কারণে বড় ধাক্কা খেয়েছিল সূর্যকুমার যাদবের টিম। তবে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৭১ রানে জয়ে অক্সিজেন পেয়েছে  মেন ইন ব্লু। কালকের ম্যাচে ভারত যদি সেমিফাইনালে ওঠে তাহলে কাদের মুখোমুখি হবে জেনে নিন…  

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে   জিতলে ইংল্যান্ডের সঙ্গে সেমিফাইনালে মুখোমুখি হতে পারে ভারত।   ইংল্যান্ড  তিনটি ম্যাচই জিতে গ্রুপ ২-তে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল। যদি ভারত ওয়েস্ট ইন্ডিজকে হারায়, তাহলে  চার পয়েন্ট নিয়ে গ্রুপ ১-এ  দ্বিতীয় স্থানে জায়গা দখল করবে সূর্যের দল। অন্যদিকে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে  দক্ষিণ আফ্রিকা।  প্রথম স্থান  প্রায় নিশ্চিত, কারণ  ইতিমধ্যেই তাদের দখলে রয়েছে  চার পয়েন্ট। অন্যদিকে  ভারত ও ওয়েস্ট ইন্ডিজ উভয়ের চেয়ে নেট রান রেট ভালো। দক্ষিণ আফ্রিকার শেষ সুপার এইট ম্যাচ রয়েছে ১ মার্চ জিম্বাবোয়ের বিরুদ্ধে। 

সেমিফাইনালে মুখোমুখি হবে কারা? 

গ্রুপ ১-এর প্রথম স্থানে থাকা দল সেমিফাইনালে গ্রুপ ২-এর দ্বিতীয় স্থানে থাকা দলের সঙ্গে খেলবে। গ্রুপ ১-এর দ্বিতীয় স্থান অধিকারী দল গ্রুপ ২-এর শীর্ষস্থানীয় দলের  সঙ্গে খেলবে। ৪ মার্চ প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড অথবা পাকিস্তানের মুখোমুখি হতে পারে। ৫ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড ভারত অথবা ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে পারে। হাইভোল্টেজ ভারত-পাকিস্তান সেমিফাইনালের সম্ভাবনা ক্ষীণ বলে মনে  করা হচ্ছে। 

আরও পড়ুন: বাদ রিঙ্কু-ওয়াশিংটন, সুযোগ পাবেন কারা! ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত ইংল্যান্ডকে ৬৮ রানে পরাজিত করেছিল, কিন্তু এবার প্রতিযোগিতা আরও কঠিন হবে বলে অনেকে মনে করছেন কারণ  সুপার এইটে ইংল্যান্ড  দুর্দান্ত পারফর্ম করেছে। তারা প্রথমে শ্রীলঙ্কার বিপক্ষে কম রানের ব্যবধানে জিতলেও তারপর অধিনায়ক হ্যারি ব্রুকের দুর্দান্ত সেঞ্চুরির কারণে পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে।  তারপর ইংল্যান্ড নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলকে পরাজিত করে। 

ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপে জস বাটলার, ফিল সল্ট, হ্যারি ব্রুক এবং উইল জ্যাকসের মতো নামী খেলোয়াড়রা রয়েছেন। তবে, ভারতের বোলিং বিভাগ ইংল্যান্ডের তুলনায় অনেকটাই উন্নত হওয়ার কারণে খেলা ঘুরেও যেতে পারে।  ভারত এবং ইংল্যান্ডের মধ্যে শেষ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ।   অভিষেক শর্মার মাত্র ৫৪ বলে ১৩৫ রানের উপর ভোর করে ভারত ইংল্যান্ডকে হারিয়েছিল। 

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

পুকুরে ডুবে মৃত্যু একই পরিবারের তিন শিশুর, মর্মান্তিক ঘটনা খেজুরিতে

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা

২৩ বছরের বান্ধবীকে নিয়ে হোটেলে উনিশের যুবক, পরদিন উদ্ধার নিথর দেহ