চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

 ৬, ৬, ৬, ৬, ৬…., ব্যাট হাতে ঠান্ডা মাথায় বিপক্ষের বোলারদের খুন হার্দিকের

নিজস্ব প্রতিনিধি: চোট সারিয়ে দলে ফেরার পরেই অন্য মেজাজে হার্দিক পাণ্ড্য। ব্যাটে ঝড় তুলে চলেছেন। বিপক্ষের বোলারদের ঠান্ডা মাথায় খুন করে যাচ্ছেন ভারতীয় দলের বিশ্বস্ত অলরাউন্ডার। শনিবার (৩ জানুয়ারি) বিজয় হাজারে ট্রফিতে ফের তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের সাক্ষী থাকলেন দর্শকরা। এক ওভারেই বিপক্ষের বোলারকে পিটিয়ে ছাতু করে পাঁচ ছক্কা হাঁকালেন। শুধু তাই নয়, ৯৩ বলে ১৩৩ রানের এক অনবদ্য ইনিংস খেললেন। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে হার্দিকের এমন বিধ্বংসী ব্যাটিং যে বিপক্ষের অধিনায়কদের রাতের ঘুম কেড়ে নেবে, তা বলাই বাহুল্য।

এদিন বিজয় হাজারে ট্রফিতে বিদর্ভের মুখোমুখি হয়েছিল বরোদা। এক সময়ে ১৯.১ ওভারে ৭১ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে পড়েছিল বরোদা। জিতেশ শর্মা সাজঘরে ফেরার পরে সাত নম্বরে ব্যাট করতে ক্রিজে এসে দাঁড়ান হার্দিক। শুরু থেকেই বিদর্ভের বোলারদের তুলোধনা করতে শুরু করেন। দাদা ক্রুণাল পাণ্ড্যর সঙ্গে জুটি বেঁধে ৬৫ রান যোগ করে দলকে খানিকটা স্বস্তি এনে দেন। ৩১ ওভারে দাদা ক্রুণাল সাজঘরে ফেরার পরেই তাণ্ডব চালাতে শুরু করেন। হার্দিকের হাতে বেধড়ক মার খেয়ে লাইন-লেংথ হারিয়ে ফেলেন বিদর্ভের বোলাররা।

৩৯তম ওভারে বিদর্ভের হয়ে বল করতে এসেছিলেন স্পিনার পার্থ রেখাড়ে। বেচারার এক ওভারে পর পর পাঁচ ছক্কা ও শেষ বলে চার হাঁকিয়ে ৩৪ রান সংগ্রহ করেন হার্দিক। শেষ পর্যন্ত ৪৬যম ওভারে যশ ঠাকুরের বলে য়েমে যায় হার্দিকের তাণ্ডব। তবে সাজঘরে ফেরার আগে আটটি চার ও ১১টি ছক্কার সাহায্যে মাত্র ৯৩ বলে ১৩৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ভারতীয় দলের অলরাউন্ডার। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট খুঁইয়ে ২৯৩ রান তোলে বরোদা। তবে হার্দিকের ওই ঝোড়ো ইনিংস ব্যর্থ হয়েছে। আমান মোকাড়ের অনবদ্য ১৫০ রানের সুবাদে মাত্র ৪১.৪ ওভারেই জয় হাসিল করে বিদর্ভ।  

Published by:

Share Link:

More Releted News:

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল লখনউ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ