তুষারার হ্যাটট্রিক, শ্রীলঙ্কার কাছে লজ্জার হার টাইগারদের

Share:

নিজস্ব প্রতিনিধি, সিলেট: ইতিহাস গড়া হল না টাইগারদের। নুয়ান তুষারার বিষাক্ত বোলিংয়ের মুখে পড়ে শনিবার শ্রীলঙ্কার কাছে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ২৮ রানে হেরে গেলেন নাজমুল হোসেন শান্তরা। সেই সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজ হারল বাংলাদেশ।   

টসে জিতে এদিন প্রথমে সফরকারী দলকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। দলীয় ১৮ রানের মাথায় ধনঞ্জয়া ডি সিলভাকে (১২ বলে ৮) ফেরান তাসকিন আহমেদ। তিন নম্বরে নামা কামিন্দু মেন্ডিজকে (১২) ফিরিয়ে ফের জোর ধাক্কা দেন রিশাদ হোসেন। নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরা ওয়ানিন্দু হাসারঙ্গা (১৫) ও চারিথ আসালঙ্কাও (৩) ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। অ্যাঞ্জেলো ম্যাথাউজকে (১০) ফেরান রিশাদ। তাড়াহুড়ো করে রান নিতে গিয়ে আউট হয়ে যান দাসুন শনাকা (১৯)। তবে একা কুম্ভ হয়ে লড়াই চালিয়ে যান ওপেন করতে নামা কুশল মেন্ডিজ। মারমুখী মেজাজেই ব্যাট করতে থাকেন তিনি। শেষ পর্যন্ত ৫৫ বলে ৬টি চার আর ৬টি ছক্কার সাহায্যে ৮৬ রান করে তাসকিন আমেদের বলে সাজঘরে ফেরেন তিনি। নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে সফরকারী দল। শেষ ওভারে মোস্তাফিজ দিয়েছেন ১৪ রান।

টি টোয়েন্টি সিরিজে প্রথমবার শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিহাস গড়ার লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই শোচনীয় বিপর্যয়ের মুখে পড়ে  টাইগাররা। তৃতীয় ওভারেই ধনঞ্জয় ডিসিলভার বলে ক্যাচ তুলে বিদায় নেন লিটন দাস (১১)। পরের ওভারে বল করতে এসে পর পর তিন বলে নাজমুল হোসেন শান্ত (১), তাওহিদ হৃদয় (০) ও মাহমুদুল্লাহকে (০) ফিরিয়ে টাইগারদের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন নুয়ান তুষারা। ষষ্ঠ ওভারে ফের সৌম্য সরকারকে (১১) ফিরিয়ে জোর আঘাত হানেন তুষারা। শ্রীলঙ্কার বোলারদের বিষাক্ত আক্রমণ সামলাতে খাবি খেতে থাকেন বাংলাদেশের ব্যাটাররা। ওয়ানিন্দু হাসারঙ্গার বলের লাইন মিস করে মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন জাকের আলি। ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে টাইগাররা। শেষের দিকে বিধ্বংসী মেজাজে ব্যাট করে দলকে চরম লজ্জার হাত থেকে বাঁচান রিশাদ হোসেন। ৩০ বলে ৫৩ রান করে ফেরেন তিনি। ১৯.৪ ওভারে ১৪৬ রানে গুটিয়ে যায় টাইগাররা। 

২০৩৫ সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম, চাঞ্চল্যকর রিপোর্ট

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৫০০ কোটি টাকার বেশি আয় করল রামায়ণ

তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

গ্যাস সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন, ঝলসে মৃত্যু মা ও দুই মেয়ের

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

বঙ্গোপসাগরে শক্তিশালী আকভান, ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা