শামির ৮ উইকেটে জয় বাংলার, রঞ্জিতে ১৫ উইকেট নিয়ে আগরকরদের বার্তা পেসারের

Share:

নিজস্ব প্রতিনিধি : নিজেকে প্রমাণ করার মরিয়া প্রচেষ্টা। রঞ্জির প্রথম ২ ম্যাচে দুর্দান্ত বোলিং করে বার্তা দিতে চাইলেন পেসার মহম্মদ শামি। ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচে উত্তরাখণ্ডের বিরুদ্ধে ৭ উইকেট তুলে নিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে গুজরাতের বিরুদ্ধেও তুলে নিয়েছেন একাধিক উইকেট। শামির দাপটের কাছে উড়ে গেল গুজরাত। শামির ওপরেই ভরসা করে পর পর ২ ম্যাচে জয় পেল লক্ষ্মীরতন শুক্ল। ২ ম্যাচ মিলিয়ে বাংলার পয়েন্ট ১২।

সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছে ভারত। ৩ ম্যাচের মধ্যে শেষ ম্যাচে জয় পেয়েছে তাঁরা। শামিকে এই সিরিজে দলে রাখা হয়নি। তাঁর ফিটনেস নিয়ে কিছুই জানাতে পারেননি ভারতের নির্বাচক। এবার তারই জবাব দিয়েছেন শামি। তাঁর প্রশ্ন ছিল, তিনি রঞ্জিতে খেলতে পারলে একদিনের ক্রিকেট কেন খেলতে পারবেন না? এরপরেই রঞ্জিতে পর পর দুটি ম্যাচে নিজের ফিটনেট ও যোগ্যতা প্রমাণ করে দেখিয়েছেন। এক কথা দু্র্দান্ত বোলিং করে প্রথম দুই ম্যাচে বাংলাকে জয় এনে দিয়ে বার্তা দিলেন নির্বাচকদের। তিনি ফুরিয়ে যাননি। এখনও তিনি ফিট।

সামনেই রয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ। সেখানে শামিকে দলে রাখা হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠছে। এই ম্যাচ দেখেও তাঁকে অবহেলা করতে পারবেন আগরকরেরা? ঘরোয়া ক্রিকেট ভাল খেললে জাতীয় দলে জায়গা পাওয়া সম্ভব। সেই জায়গাটাই প্রমাণ করে দেখিয়েছেন শামি। গুজরাতের সামনে ৩২৭ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল বাংলা। গুজরাতের ব্যাটিং আক্রমণ বুঝেই ম্যাচ ডিক্লেয়ার করেছিল বাংলা। সেই জায়গাতে দাঁড়িয়ে বাংলার বোলাররাও দুর্দান্ত পারফর্ম্যান্স দিয়েছে। ইনিংসের শুরু ও শেষে উইকেট নিয়েছেন শামি। মাঝের ওভারে উইকেট তুললেন গুজরাতের প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া শাহবাজ আহমেদ। অভিজ্ঞতার একটা দাম রয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলার জয় এনে দিয়েছেন শামি।

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা