আইপিএল থেকে অনির্দিষ্টকালের বিরতিতে ম্যাক্সওয়েল

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএলে ব্যাট কিংবা বল হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। সোমবার রাতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স  বেঙ্গালুরুর প্রথম একাদশে ঠাঁই হয়নি তাঁর। আর তার পরেই চর্চা শুরু হয়েচে, তাহলে কী অফ ফর্মের জন্যই বাদ পড়লেন অজি তারকা অলরাউন্ডার?

যদিও সেই জল্পনায় জল ঢেলেছেন খোদ ম্যাক্সওয়েল। দল থেকে বাদ পড়া নিয়ে মুখ খুলে জানিয়েছেন, ‘দল থেকে বাদ দেওয়া হয়নি। স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন।’ শুধু যে হায়দরাবাদের বিরুদ্ধে খেলেননি তাই নয়, অনির্দিষ্টকালের জন্য আইপিএল থেকে নিজেকে সরিয়েও নিয়েছেন বেঙ্গালুরুর  অন্যতম তারকা অলরাউন্ডার। সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আমি শেষ ম্যাচের পর ফাফ (ডু প্লেসি) এবং কোচের কাছে গিয়ে বলেছিলাম, দলের জন্য অন্য কাউকে দিয়ে খেলানোর সময় এসেছে। আগেও আমি এই পরিস্থিতিতে পড়েছিলাম। জোর করে খেলা চালিয়ে গেলে হিতে বিপরীত হতে পারে। তাই মানসিক ও শারীরিক বিরতির সিদ্ধান্ত নিয়েছি। যদি আমাকে প্রতিযোগিতা চলাকালীন ফিরে আসতে হয় তাহলে মানসিক ও শারীরিকভাবে ফিট হয়েই ফিরতে চাই।’

চলতি আইপিএলে সাতটি ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে ফ্যাপ ডুপ্লেসির বেঙ্গালুরু। পয়েন্ট তালিকায় সবার নিচে রয়েছে। প্লে অফে খেলার সম্ভাবনাও খানিকটা বিশ বাঁও জলে। দলের মতোই করুণ হাল ম্যাক্সওয়েলের। আইপিএলের ছয়টি ম্যাচে ব্যাট হাতে করেছেন মাত্র ২৮ রান। স্ট্রাইক রেট ৯৪.১২। বল হাতেও দলকে সাফল্য এনে দিতে পারেননি। ফলে কোটি-কোটি টাকা খরচ করে কেন তাঁকে দলে নেওয়া হয়েছে সেই প্রশ্ন তুলতে শুরু করেছেন বেঙ্গালুরুর সমর্থকরা। পরিস্থিতি বেগতিক দেখে নিজেই সম্মানের সঙ্গে সরে দাঁড়িয়েছেন অজি তারকা অলরাউন্ডার।

সাতসকালে নাদিমুল হকের সংবাদপত্রের অফিসে ইডির হানা, চাঞ্চল্য পার্ক সার্কাসে

রানওয়ে পেরিয়ে ট্রাকে ধাক্কা! দাউদাউ করে জ্বলছে বিমান, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫

পুজোর মুখে সস্তার স্মার্টফোন নিয়ে বাজারে হাজির হচ্ছে দেশীয় ব্র্যান্ড Mivi

ফুল-মিষ্টি নয়, দেবতাকে দেওয়া হয় সিগারেট! এই মন্দিরের রীতি শুনলে অবাক হবেন

দারিদ্র্য দূর করতে চান? ভুলেও তোশকের নিচে রাখবেন না এই ৫টি জিনিস

মুখের স্বাস্থ্য নিয়ে চিন্তায়? অজান্তেই করা এই ৪ টি ভুল বাড়াচ্ছে বিপদ!

রাস্তায় গাড়ি আস্তে চালান, পুরনো প্রেমিক ফিরে এলে তাঁকে আস্কারা দেবেন না, বিপদে পড়তে পারেন

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী