সাকিব-মিরাজের ঘূর্ণিতে ১৫৬ রানে থামল আফগানিস্তান

Share:

নিজস্ব প্রতিনিধি, ধর্মশালা: শুরুটা ভাল করেও বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৫৬ রানে গুটিয়ে গেল আফগানিস্তান। শেষের চার উইকেট হারাল মাত্র ৬ রানে। আপগানদের হয়ে সর্বোচ্চ রান করেছেন রহমানুল্লাহ গুরবাজ (৪৭)। বামলাদেশের হয়ে অধিনায়ক সাকিব আল হাসান ও স্পিনার মেহেদী হাসান মিরাজ তিনটি করে উইকেট নিয়েছেন।

দর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট আ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শনিবার সকালে প্রথমে টসে জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠান বাংলাদেশ অধিনায়ক। শুরুটা মন্দ করেননি দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। দেখেশুনেই খেলছিলেন। প্রথম উইকেটে ৪৭ রান যোগ হওয়ার পরে সাকিবের বলে ব্যক্তিগত ২২ রানে সাজঘরে ফেরেন ইব্রাহিম। এর পরে রহমত সাহকে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান গুরবাজ। ৩৬ রানের  পার্টনারশিপ হওয়ার পরে ফের আফগান শিবিরে ধাক্কা দেন সাকিব। রহমত শাহকে (১৮) ফেরান। তৃতীয় উইকেটে অধিনায়ক হাসমাতুল্লাহ শাহিদি ও গুরুবাজ দেখেশুনেই খেলছিলেন। মেহেদী হাসান মিরাজের বল ঠিকভাবে বুঝতে না পেরে তাওহিদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন আফগান অধিনায়ক শাহিদি। মনে হচ্ছিল বিশ্বকাপে অর্ধ শতরান গড়ার নজির গড়বেন গুরবাজ। কিন্তু মুস্তাফিজুর রহমানের বলে মারতে গিয়ে তানজিদ হাসানের হাতে ক্যাচ দিয়ে ৪৭ রান করে সাজঘরে ফেরেন।

আর তার পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে আফগানদের ব্যাটিং লাইন আপ। নাজিবুল্লাহ জাদরানের স্ট্যাম্প ছিটকে দিয়ে জোর ধাক্কা দেন সাকিব। যার উপরে বিশেষ ভরসা করা হচ্ছিল সেই মহম্মদ নবির আবদান মাত্র ৬। তাসকিন আমেদের বলে ক্লিন বোল্ড হয়ে যান তিনি। শেষের দিকে আজমাতুল্লাহ ওমরাই ও রশিদ খান একটা প্রচেষ্টা চালিয়েছিলেন। জুটি বেঁধে ২৪ রান তুলে দলকে ১৫০-র গণ্ডি পার করে দেন। নবিকে ফেরান মিরাজ। এর পরে আজমাতুল্লাহকে (২২) ফিরিয়ে দলকে ব্রেক থ্রু এনে দেন শরিফুল ইসলাম। তখন দলের স্কোর ছিল ১৫৬। শেষের তিন ব্যাটার মুজিব উর রহমান, নাভিউল হক আর ফজল হক ফারুকি ১২ বল খেলে একটি রানও দলকে এনে দিতে পারেননি। উল্টে সাজঘরে ফেরেন মুজিব ও নাভিউল।

গভীর রাতে স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটে ঘুম উড়ল মেমারি হাসপাতাল কর্তৃপক্ষের

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

ম্যাচ শেষে প্রতিপক্ষ ফুটবলারকে ঘাড় ধাক্কা! বড় শাস্তির মুখে লিওনেল মেসি

বাংলাদেশসহ একাধিক দেশের নাগরিকদের অভিবাসী ভিসা সংক্রান্ত ট্রাম্পের নীতি বাতিল করল মার্কিন আদালত

রাজ্যজুড়ে অস্বস্তিকর গরম ও ভ্যাপসা আবহাওয়ার মাঝেই আজ, শনিবার বৃষ্টির পূর্বাভাস

ট্রাম্পকে ধাক্কা দিয়ে বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল কানাডা

রানওয়েতে অবতরণের সময় বিপত্তি!গোরক্ষপুরে বন্ধ ইন্ডিগোর বিমানের পরিষেবা

আরও চাপে শওকত, ভাঙড় বিস্ফোরণ মামলায় ইউএপিএ-র আবেদন এনআইএর

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

তেলঙ্গানায় ওষুধ তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২ শ্রমিক

জলসা দেখতে গিয়ে আচমকাই পিষে দিল বাস, চম্পারণে মৃত ৫, গুরুতর আহত ৫

‘হরমুজ প্রণালির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আমেরিকার’, বিস্ফোরক দাবি ট্রাম্পের