শচিন-রাহুলদের এলিট ক্লাবে ঢুকে পড়লেন বিরাট কোহলি

দেশের মাটিতে টেস্টে চার হাজারের বেশি রান করার কৃতিত্ব এতদিন ছিল মাত্র চার ভারতীয় ক্রিকেটারের দখলে।

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের প্রথম তিন টেস্টে ব্যাট হাতে যথেষ্টই নিষ্প্রভ দেখিয়েছিল প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তিন টেস্টে পাঁচ ইনিংসে ব্যাট করে মাত্র ১১১ রান করেছিলেন। শনিবার অবশ্য চতুর্থ টেস্টে ব্যাট করতে নেমে নিজের পুরনো ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন প্রাক্তন অধিনায়ক। দিন শেষে অপরাজিত রয়েছেন ৫৯ রানে। আর রানে ফেরার দিনেই নতুন এক মাইল ফলক স্পর্শ করলেন বিরাট। শচিন তেণ্ডুলকর, রাহুল দ্রাবিড়, সুনীল গাভাসকার, বীরেন্দ্র সেহবাগদের এলিট ক্লাবে ঢুকে পড়লেন।

দেশের মাটিতে টেস্টে চার হাজারের বেশি রান করার কৃতিত্ব এতদিন ছিল মাত্র চার ভারতীয় ক্রিকেটারের দখলে। তাঁরা হলেন শচিন তেন্ডুলকর (৭,২১৬ রান), রাহুল দ্রাবিড় (৫,৫৯৮), সুনীল গাভাসকার (৫,০৬৭) এবং বীরেন্দ্র সেহবাগ (৪,৬৫৬)। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যাট করতে নামার আগে কোহলি ছিলেন ৩,৯৫৮ রানের মালিক। ৪২ রান করার সঙ্গে সঙ্গেই ঘরের মাটিতে টেস্টে চার হাজার রান করা পঞ্চম ক্রিকেটার হিসেবে নিজের নাম লেখান প্রাক্তন ভারত অধিনায়ক।

৩৪ বছর বয়সী কোহলি দেশের মাটিতে ৫০তম টেস্ট খেলেছেন। ৫০ টেস্টে ৭৭টি ইনিংসে ব্যাট করেছেন তিনি। তার মধ্যে ১৩টি শতরান ও ১২টি অর্ধশতরান করেছেন। দেশের মাটিতে টেস্টে এক ইনিংসে কোহলির সর্বোচ্চ রান ২৫৪।

বর্ষার আমেজে বাড়িতেই বানিয়ে ফেলুন পাহাড়ি স্বাদের হিমাচলি চিকেন কারি

নবম শ্রেণির পড়ুয়াদের পাঠ্যসূচিতে এবার ইন্দিরার জারি করা জরুরি অবস্থা

ওয়ার্ড অফিসে ঢুকতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার বিয়ারের বোতল, গর্ভনিরোধক-সহ একাধিক সামগ্রী

হাটের জমি জবরদখলের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, চাঞ্চল্য ফালাকাটায়

‘সিটি অফ জয়-কে মৃত্যুপুরীতে পরিণত করেছেন,’ ফিরহাদকে তোপ শুভেন্দুর

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

অরূপের ‘কদর্য’ রূপ! প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে আলিপুর থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের

তারাতলায় বিপর্যয়: নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

ভেনিজুয়েলায় ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত, আহত ৭০০-এর বেশি, শোকপ্রকাশ মোদির

তারাতলায় গুদামের ছাদ ভেঙে বিপর্যয়, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন