ঘরের মাঠেই অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ। ডারউইন টেস্টে অজিদের ঘরের মাঠে হারিয়ে নতুন রেকর্ড গড়লেন হাসান মাহমুদরা। ৯ উইকেটে প্যাট কামিন্সদের হারিয়ে জয় পেয়েছে বাংলাদেশ। টেস্ট র‍্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার অবস্থান এক নম্বরে, আর বাংলাদেশ নবম স্থানে। আর সেই নবম স্থানে থাকা দলই টেস্ট চ্যাম্পিয়ন্সদের হারিয়ে আলোচনায় চলে এসেছে। ম্যাচসেরা হয়েছেন ৯ উইকেট নেওয়া বাংলাদেশের বোলার হাসান মাহমুদ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৮৪ রানে। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৫৭ রানের। ১ উইকেট হারিয়েই সেই লক্ষ্যে পৌঁছে যায় নাজমুল হোসেন শান্তরা।

বাংলাদেশের এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে হেরফের হতে পারে। কারণ আগামী বছরে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তাতে অজিদের খেলার সম্ভাবনা প্রবল রয়েছে। কিন্তু বাংলার টাইগারদের কাছে হেরে গিয়ে কিছুটা ধাক্কা খেলেন প্যাট কামিন্সরা। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একাদশ নিয়েই খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া। অজিদের দলে ছিলেন স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, মিচেল স্টার্ক, জশ হেজেলউড, নাথান লায়ন, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি। তারপরেও বাংলাদেশকে থামাতে পারল না অজিরা। ডারউইন টেস্টে অজিরা বাংলাদেশের বোলিং সামলাতেই পারেননি। বুঝে উঠতেই পারেনি হাসান মেহমুদ, মেহদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তানজিদ হাসানদের বোলিং। তাই প্রথম টেস্টে ধরাশায়ী হলেন কামিন্সরা।

আরও পডুন: ফের পেনাল্টি মিস মেসির, হেরে গেল ইন্টার মায়ামি

২০১৭ সালে মিরপুরে অস্ট্রেলিয়াকে প্রথমবার টেস্ট হারিয়েছিল বাংলাদেশ। আজ অস্ট্রেলিয়ার মাটিতে এল দ্বিতীয় জয়, সেটিও ৯ উইকেটের বিশাল ব্যবধান এবং একদিনের বেশি সময় হাতে রেখেই।

সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া: ১৯৮ ও ২৮৪ (গ্র্রিন ১০৪, স্মিথ ৪৪, লাবুশেন ৩১, ক্যারি ৩০, স্টার্ক ১৮, লায়ন ১৫; মিরাজ ৫/৬৬, হাসান ৩/৫৬, তাসকিন ১/৬৬, তাইজুল ১/৫১, ইবাদত ০/৩৮)। বাংলাদেশ: ৪২৬ ও ১/৫৭ (মুমিনুল ৩০, সাদমান ২৫, তানজিদ ০; হেজেলউড ১/৫, স্টার্ক ০/১৫, লায়ন ০/২৩)। ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী। ম্যাচসেরা: হাসান মাহমুদ। সিরিজ: দুই ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

‘দাগি লোকরা সাংসদ-বিধায়ক হয়েছেন’, বিস্ফোরক দিলীপ ঘোষ

ট্রেনে বচসার জেরে ব্লেড দিয়ে রেলপুলিশের উপর হামলা, গ্রেফতার বাঙালি অভিনেত্রী

মৃত্যুর কাছে হার মানলেন রাজা সেন, SSKM-এ প্রয়াত বর্ষীয়ান পরিচালক, শোকস্তব্ধ টলিউড

ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ‘লালা’, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি মানুষ

‘গভীর রাত পর্যন্ত একসঙ্গে গল্প করলাম, আর সকালে আশিসদা নেই,’ শোকে স্তম্ভিত ভাই প্রশান্ত

জুম কলে ৯০০ কর্মীর চাকরি খেয়েছিলেন, এখন নিজেই খুঁজছেন ভারতীয় বংশোদ্ভূত সিইও

ফের পেনাল্টি মিস মেসির, হেরে গেল ইন্টার মায়ামি

পানমশলার বিজ্ঞাপনের জেরে আইনি বিপাকে শাহরুখ, অজয় ও টাইগার শ্রফ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

স্বাধীনতা দিবসের রাতে জোড়া খুন নদিয়ায়, গুলিতে ক্ষত বিক্ষত কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

ঘরের মাঠেই অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

টুলু মণ্ডল কাণ্ডে গ্রেফতার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল, ফ্ল্যাট থেকে উদ্ধার নগদ টাকা-সোনা

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?