আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিসিসিআই-এ সচিব বদল! স্থান পেলেন না বাংলার স্নেহাশিস,মসনদে কে?

নিজস্ব প্রতিনিধি: অবশেষে অপেক্ষার অবসান। প্রকাশ্যে এল ভারতীয় ক্রিকেট বোর্ডের পরবর্তী সচিবের নাম। তবে সেই পদে জায়গা পেলেন না বাংলার স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। গত পয়লা ডিসেম্বর থেকে আইসিসির প্রধান হিসেবে কাজ শুরু করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র। সম্প্রতি জয় শাহ আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সচিব পদ ছাড়েন। ফলে বিসিসিআইতে সচিবের পদ ফাঁকা হয়ে যায়। এবার সেই জায়গাতেই এলেন অসমের দেবজিৎ সাইকিয়া। 

দেবজিৎ সাইকিয়া অসমের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন‌ তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের যুগ্ম সচিব পদেও আছেন দেবজিৎ সাইকিয়া। এবার কাঁধে চাপল আরও বড় দায়িত্ব। জানা গিয়েছে, জোড়া দায়িত্ব সামলাবেন তিনি। বোর্ডের নিয়ম মেনে পরবর্তী সচিব পদে স্থায়ী কাউকে নির্বাচিত করার আগে পর্যন্ত অস্থায়ীভাবে সেই দায়িত্ব সামলাবেন অসমের সাইকিয়া বলেই বোর্ড সূত্রে খবর।

প্রসঙ্গত, গত ১ ডিসেম্বর বিসিসিআই সচিব পদে ইস্তফা দিয়েছেন জয়। তাঁর পরিবর্তে কে বোর্ড সচিবের দায়িত্ব সামলাবেন, তা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল আলোচনা। সূত্র মারফত জানা গিয়েছিল , পরবর্তী সচিব হওয়ার দৌড়ে ছিলেন দু’জন ক্রিকেট কর্তা। একজন হলেন গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অনিল পটেল এবং অন্যজন হলেন অসমের ক্রিকেট কর্তা দেবজিৎ সাইকিয়া। দেবজিৎ বিসিসিআইয়ের যুগ্ম সচিব পদে ছিলেন। তাই তিনি দৌড়ে কিছুটা হলেও এগিয়ে ছিলেন বলেই জানা গিয়েছিল। শেষমেষ সামনে এল অসমের ক্রিকেট কর্তা দেবজিৎ সাইকিয়ার বিসিসিআই- এর সচির হওয়ার খবর। 

Published by:

Share Link:

More Releted News:

ক্যাচ ধরতে গিয়ে মাথায় গুরুতর চোট, হাসপাতালে নিয়ে যাওয়া হল দিল্লির তারকা বোলারকে

পঞ্জাবের বিরুদ্ধে ২৬৪ রান তুলল দিল্লি, একা রাহুলই করেছেন ১৫২

রবিতে বাঁচা-মরার ম্যাচ রাহানেদের, দলে ফিরছেন পাথিরানা

বাবর আজমের পতনের কারণ পাক মিডিয়া, বিরাটের সঙ্গে তুলনা নিয়েও মুখ খুললেন ওয়াসিম জাফর

‘বিতর্কিত বিজ্ঞাপন বানিয়ে ফায়দা লুটছে’, IPL-র মরশুমে হরভজনকে একহাত শ্রীশান্তের

কামিন্সের প্রত্যাবর্তনে হায়দরাবাদের প্রথম একাদশে পরিবর্তন নিশ্চিত, অধিনায়ক থাকবেন ইশান?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ