দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তৃতীয়বার বাবা হলেন দীনেশ কার্তিক, জানালেন সন্তানের নামও

নিজস্ব প্রতিনিধি: তৃতীয়বার বাবা হলেন ভারতের জনপ্রিয় ক্রিকেটার দীনেশ কার্তিক। সোশ্যাল মিডিয়ায় নিজেই দিয়েছেন এই সুখবর। ভারতীয় ক্রিকেট কিংবদন্তি ক্রিকেটারের স্ত্রী খ্যাতনামা স্কোয়াশ খেলোয়াড়  দীপিকা পাল্লিকাল তাঁদের তৃতীয় সন্তানের জন্ম দিয়েছেন। ঘর আলো করে লক্ষ্মী এসেছে তাঁদের ঘরে। এক দশকেরও বেশি সময় ধরে ভারতীয় ক্রীড়া জগতের সামনের সারিতে থাকা ক্রিকেটার ও তাঁর স্ত্রী সুখবর দেওয়ার পরেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন। 

দীনেশ কার্তিক ও দীপিকা পাল্লিকাল জানিয়েছেন তাঁদের মেয়ের নাম রেখেছেন রাহা পাল্লিকাল রাহা কার্তিক। মন ছুঁয়ে যাওয়া একটি পোস্টে সকলের সঙ্গে আনন্দের খবর শেয়ার করে নেন। তারকা দম্পতি সামাজিক মাধ্যমে তাঁরা তাঁদের যমজ পুত্র কবির ও জিয়ানের ছোট বোন হিসেবে কন্যাসন্তানকে পরিচয় করিয়ে দিয়ে কৃতজ্ঞতা ও আনন্দ প্রকাশ করেছেন। পোস্টে লিখেছেন, “আশীর্বাদ আর অবর্ণনীয় কৃতজ্ঞতা নিয়ে আমরা আনন্দের সঙ্গে আমাদের আদরের কন্যাকে এই পৃথিবীতে স্বাগত জানাচ্ছি। কবির এবং জিয়ান তাদের ছোট বোন রাহা পাল্লিকাল কার্তিককে পরিচয় করিয়ে দিতে পেরে রোমাঞ্চিত।”

 

View this post on Instagram

 

A post shared by Dinesh Karthik (@dk00019)

এই দম্পতির কবির ও জিয়ান নামে যমজ পুত্রসন্তান রয়েছে, যারা ২০২১ সালের অক্টোবরে জন্মগ্রহণ করে। জানা  গিয়েছে , ছোট্ট বোন রাহাকে পেয়ে দুই দাদাই উচ্ছ্বসিত। দুই ছেলের পর এক কন্যা সন্তানের আগমন  দম্পতির জীবনকে আরও আনন্দে ভরিয়ে তুলেছে। ভারতের  জাতীয় দলে খেলা দীনেশ কার্তিক, প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোচিং সদস্য ও ধারাভাষ্যের ভূমিকায় ধরা দিয়েছেন।  দুই দশকেরও বেশি সময় ধরে তিনি টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং পরবর্তীতে  আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মেন্টর ও ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, দীপিকা বিশ্বের শীর্ষ-১০ র‍্যাঙ্কিংয়ে প্রবেশকারী প্রথম ভারতীয় মহিলা হিসেবে ভারতীয় স্কোয়াশের ইতিহাসে নিজের নাম  লিখিয়েছেন। পদ্মশ্রী পুরস্কার এবং কমনওয়েলথ ও এশিয়ান গেমসে একাধিক পদকজয়ী  দীপিকা দেশের অন্যতম সেরা ক্রীড়াবিদ হিসেবে  নিজেকে মেলে ধরেছেন। 
Published by:

Share Link:

More Releted News:

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ