Durand Cup 2025: সাউথ ইউনাইটেডকে গোলের মালা, জয় দিয়ে শুরু ইস্টবেঙ্গলের

Share:

নিজস্ব প্রতিনিধি: দুরন্ত জয় দিয়েই ডুরান্ড কাপ অভিযান শুরু করল ইস্টবেঙ্গল। বুধবার (২৩ জুলাই) যুবভারতী ক্রীড়াঙ্গনে উদ্বোধনী ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল বেঙ্গালুরুর সাউথ ইউনাইটেড এফসিকে ৫-০ গোলে হারিয়ে দিল লাল-হলুদ ব্রিগেড। অস্কার ব্রুজোঁর শিষ্যরা অসংখ্য সুযোগ মিস না করলে স্কোরলাইন অন্যরকম হতে পারত। প্রতিপক্ষের জালে প্রথমার্ধে দুটি ও দ্বিতীয়ার্ধে তিনবার বল জড়িয়েছেন লাল-হলুদের খেলোয়াড়রা।

২০০৪ সালে শেষ বার ডুরান্ড কাপ জয় করেছিল ইস্টবেঙ্গল। সেবার তারকাখচিত মোহনবাগানকে হারিয়ে খেতাব ঘরে তুলেছিল লাল-হলুদ ব্রিগেড। ফাইনালে জোড়া গোল করে নায়ক হয়েছিলেন চন্দন দাস। তারপর কেটে গিয়েছে দীর্ঘ ২০ বছর। শতাব্দী প্রাচীন প্রতিযোগিতায় ব্যর্থতাই সঙ্গী হয়েছিল লাল-হলুদের। অতীত ভুলে এদিন শুরু থেকেই আগ্রাসী মেজাজে ঝাঁপিয়ে পড়েছিলেন অস্কার ব্রুজোঁর শিষ্যরা। দুর্বল সাউথ ইউনাইটেডের রক্ষণভাগকে নিয়ে ছেলেখেলা করেন চুনুংগা-সাউল ক্রেসপো-বিপিন সিংহরা। ১০ মিনিটে গোলের দরজা প্রায় খুলেই ফেলেছিলেন এডমান্ড লালরিন্ডিকা। কিন্তু সতীর্থ ডেভিড গোল লাইনে দাঁড়িয়ে বলটা আটকে দেন। ১২ মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে দুর্দান্ত এক শটে সাউথ ইউনাইটেডের জালে বল জড়িয়ে মাঠে থাকা লাল-হলুদ সমর্থকদের মুখে হাসি ফোঁটান লেফট ব্যাক চুনুঙ্গা। ৩৭ মিনিটের মাথায় সাউথ ইউনাইটেডের ডিফেন্ডার সালাহ ইস্টবেঙ্গলের লালরিন্ডিকাকে বিশ্রিভাবে ট্যাকল করে ফেলে দেন।  পেনাল্টির নির্দেশ দেন রেফারি। এরপর স্পট-কিক নিতে আসেন ‘বার্থডে বয়’  সাউল  ক্রেসপো। ঠান্ডা মাথায় জালে বল রাখেন তিনি। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইস্টবেঙ্গল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই তবে খেলার গতি খানিকটা কমিয়ে আনে অস্কার ব্রুজোঁর শিষ্যরা। নিজেদের মধ্যেই বল দেয়া-নেয়া করে খেলতে থাকে। আচমকা লাল-হলুদ ব্রিগেডের ঢিমেতালে খেলায় হতাশ হন সমর্থকরা। ৮৯ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে ফের গোল করেন বিপিন সিংহ। তাঁকে লক্ষ্য করে একটি অসাধারণ থ্রু বাড়ান দিয়ামান্তাকোস। সেন্টার ব্যাক এবং রাইট ব্যাকের মাঝামাঝি জায়গায় ছিলেন বিপিন। বলটা রিসিভ করেই তিনি নিখুঁত দক্ষতায় সাউথ ইউনাইটেড এফসি-র জালে জড়িয়ে দেন। ৩-০ গোলে পিছিয়ে পড়ার পরে কার্যত হাল ছেড়ে দেয় বেঙ্গালুরুর দলটির খেলোয়াড়রা। ৮৭ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করলেন দিয়ামান্তাকোস। ৮৯ মিনিটে পঞ্চম গোল করেন নাওরেম মহেশ।

 

 

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, ‘পশ্চিমবঙ্গ আবাস’-এর টাকা আজ থেকেই, বার্তা শুভেন্দুর

প্রকাশ্যে বেচত হেরোইন! বনগাঁয় গ্রেফতার কূখ্যাত সন্ত্রাসী ফিরোজ মণ্ডল, উদ্ধার বেআইনি অস্ত্র

লক্ষ্মীবারে ঊর্ধ্বমুখী সোনার দাম, জানুন ২২ ও ২৪ ক্যারেটের হলুদ ধাতুর দাম

চাঁদা আদায়ে শীর্ষে ডিএমকে, তৃণমূল কংগ্রেসের কোষাগারে কত জমা পড়েছে?

দুর্গাপুজোয় বেড়ানোর প্ল্যান? চতুর্থী থেকে ষষ্ঠী কোন দিনের টিকিট কবে পাবেন? জানুন এখনই

২০৯ কেজি ওজনের রোগীর জটিল অস্ত্রোপচার, প্রাণ বাঁচিয়ে নজির গড়ল দিল্লির এইমস

ছেলের হাত ধরে জীবনে প্রথমবার সমুদ্র সৈকতে অশীতিপর বৃদ্ধ, ভিডিও দেখে চোখে জল নেটিজেনদের

ধর্ষণ মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ‘তহেলকা’র প্রতিষ্ঠাতা তরুণ তেজপালের

শিল্পবান্ধব পরিবেশ তৈরি-ই লক্ষ্য, বিনিয়োগ টানতে বড় বার্তা শুভেন্দুর

জেল ভেঙে ইমরান খানকে বের করে আনতে বড় পরিকল্পনা, ইসলামাবাদ অবরুদ্ধের ডাক

ভাণ্ডারার পর প্লাস্টিকে ভরল শ্রাবণী মেলার চত্বর, ঝাঁটা হাতে পরিচ্ছন্নতার বার্তা পুলিশের

‘পরিবার দেউলিয়া, বেঁচে থাকতে ‘সি’ গ্রেড ছবিতে অভিনয়’, দুঃখ ভরা কাহিনি বাঙালি অভিনেত্রীর

জেলে ভাইকে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু উত্তরপ্রদেশের গ্যাংস্টার আতিক-পুত্রের