আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিউজিল্যান্ডের পর পাক সফর বাতিল করল ইংল্যান্ডও

আন্তর্জাতিক ডেস্ক: ফের বড়সড় ধাক্কা খেল পাকিস্তান। নিউজিল্যান্ডের পথেই হাঁটল ইংল্যান্ড। পাক সফর বাতিল করল ইংরেজ ক্রিকেট দল। নিরাপত্তা জনিত কারণ দেখিয়েই এই কাজ করল তারা। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) তরফ থেকে একটি বিবৃতির মাধ্যমে এমনটাই জানানো হয়েছে।

সেখানে জানানো হয়েছে, ‘নিরাপত্তা জনিত কারণে পুরুষ এবং মহিলা উভয় ক্রিকেট দলেরই পাক সফর বাতিল করা হল। ক্রিকেটার, সাপোর্টিং স্টাফদের মানসিক এবং শারীরিক সুস্থতা কামনা করাই হল আমাদের প্রধান লক্ষ্য। এই মুহূর্তে পাকিস্তানে গেলে ক্রিকেটারদের মানসিক সমস্যা হতে পারে। তারা মন খুলে কিছু করতে পারবেন না। কোভিড বিধি মেনে কোয়ারেন্টাইনে থাকাটা বেশ চাপ সৃষ্টি করেছে ওদের মনে ওপর।’

ইংল্যান্ডের সফর বাতিলের ফলে ফের কোণঠাসা হয়ে পড়ল পাকিস্তানের ক্রিকেট। এমনিতেই (২০০৯ সাল) বিগত কয়েক বছর ধরে ঘরের মাঠে সিরিজ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি ছিল পাকিস্তানের ওপর। তবে বহুদিন ধরে চেষ্টা চালিয়ে সেই নিষেধাজ্ঞা তুলতে সক্ষম হয়েছে পাক ক্রিকেট বোর্ড (পিসিবি)। যদিও এই কাজটা খুব একটা সহজ ছিল না।

তবে কিউয়িদের সফর বাতিল বেশ চাপে ফেলে দিয়েছিল পাক ক্রিকেট বোর্ডকে। কারণ, ফের তারা কোণঠাসা হয়ে পড়ার আশঙ্কা দেখতে পাচ্ছিল। মনে করা হচ্ছে ফের গোটা বিশ্বের ক্রিকেট খেলিয়ে দেশগুলি বয়কট করতে পারে পাকিস্তানে সিরিজ খেলতে আসা।

Published by:

Share Link:

More Releted News:

বিধ্বংসী ব্যাটিং রিয়ান-ডোনোভানের, দিল্লিকে ২২৬ রানের লক্ষ্য দিল রাজস্থান

আইপিএল থেকে ফিরেই দুঃসংবাদ, গুরুতর চোটে এক মাস মাঠের বাইরে মিচেল

শুভমন আউট হতেই বল নিয়ে যা করলেন বিরাট, তাজ্জব দর্শকরা, রইল ভিডিও

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

হোটেলের বাথরুমে মহিলাদের ভিডিও রেকর্ডের অভিযোগ, গ্রেফতার অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা

মধুর প্রতিশোধ, ঘরের মাঠে বিরাটদের ৪ উইকেটে হারিয়ে জিতল শুভমনের গুজরাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ