ওমানের বিরুদ্ধে রেকর্ড গড়ে বিশ্বকাপে টিকে রইল ইংল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি : ওমানকে হেলায় হারিয়ে বিশ্বকাপে টিকে রইল ইংল্যান্ড। সেইসঙ্গে দ্রুততম জয় ছিনিয়ে নেওয়ার রেকর্ড গড়ল ফিল সল্ট ও জশ বাটলাররা। মাত্র ১৯ বলে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিলেন তাঁরা। এর আগে টি ২০ বিশ্বকাপে কেউ এত বেশি বল হাতে রেখে জিততে পারেনি।

টসে জিতে প্রথমে ওমানকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। মাত্র ৪৭ রানে গুটিয়ে যায় ওমানের ইনিংস। টি ২০ বিশ্বকাপে এটাই দ্বিতীয় সর্বনিম্ন রান। ৪৮ রান তাড়া করতে নেমে প্রথম দুই বলে দুটি ছক্কা হাঁকান ওপেনার সল্ট। ৩ বলে ১২ রান করে বিলাল খানের বলে আউট হয়ে যান তিনি। এরপর ৫ বলে ৭ রান করে আউট হয়ে যান উইল জ্যাকস। তারপর জয়ের জন্য প্রযোজনীয় রান তুলে নিতে বেশি কষ্ট করতে হয়নি জস বাটলার, জনি বেয়ারস্টোকে। ৮ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন বাটলার। অন্যদিকে জনি বেয়ারস্টো করেন ২ বলে ৮ রান।

এর আগে দ্রুততম জয়ের রেকর্ড ছিল শ্রীলঙ্কার হাতে। ৯০ বল হাতে রেখে নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল শ্রীলঙ্কা। এতদিন সেটাই ছিল বিশ্ব রেকর্ড। এবার শ্রীলঙ্কার সেই রেকর্ডকেও ভেঙে দিলেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। ১০১ বল হাতে রেখে ৮ উইকেটে জয় ছিনিয়ে নিলেন ইংলিশ ব্যাটসম্যানরা।

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

সাইবার প্রতারকদের SIM-এর জোগান দিতেন, বনগাঁয় গ্রেফতার POS এজেন্ট

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম

মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

বগুড়ায় পথচারী মহিলাকে পিষে দিল মন্ত্রীর গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ধানক্ষেতে

আজব পেশা, পিঠ চুলকে মাসে ১৪ লক্ষ টাকা আয় চিনের যুবকের

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর