হট ফেভারিট তুরস্ককে ২-০ গোলে হারিয়ে চমক অস্ট্রেলিয়ার

Share:

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: ২২ গজে প্রতিপক্ষদের মাত করতে দক্ষ অস্ট্রেলিয়া। এবার ফুটবলেও তেমনই দাপট দেখা গেল অজিদের। তুরস্ককে কার্যত হেলায় হারাল অস্ট্রেলিয়া। আজ, রবিবার (ভারতীয় সময়) সকালে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও তুরস্ক। কানাডার ভ্যানকুভার স্টেডিয়ামে এই ম্যাচটি খেলা হয়েছে। অস্ট্রেলিয়া বনাম তুরস্কের ম্যাচটাই শুরু হয়েছিল ধীর গতিতে। দুই পক্ষই প্রথম ২৫ মিনিট ছন্নছাড়া ফুটবল খেলছিল। ম্যাচের ২৬ মিনিটে সুযোগ পায় তুরস্ক। প্রথম শট নেয় তারা। সতীর্থের কাছ থেকে ডি-বক্সে বল পেয়ে কাজে লাগাতে পারেননি তুরস্কের আর্দা গিলের। তার শট সরাসরি আটকে যায় অস্ট্রেলিয়ার গোলরক্ষকের হাতে।

আরও পডুন: ফুটবল বিশ্বকাপে নতুন সমর্থক! মেক্সিকোর জার্সি গায়ে রাস্তায় নামল ‘হাঁস’, ভাইরাল ভিডিও 

তারপরেই পাল্টা দেয় অজিরা। বল পেয়ে তুরস্কের দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন অস্ট্রেলিয়ার ইরানকুন্ডা। সোজা বল দেগে দেন তুরস্কের গোলপোস্টে। ১-০ এগিয়ে যান অজিরা। তারপর থেকেই গতি পায় ম্যাচ। ম্যাচের ২৮ মিনিটের মাথায় সমতা প্রায় ফিরিয়েই ফেলেছিল তুরস্ক। কিন্তু ভাগ্য সহায় হয়নি তাদের। বক্সের বাইরে থেকে জোরাল শট নেন তুরস্কের আবুদল কারিম বারদাকচি। যদিও অস্ট্রেলিয়ার গোলরক্ষক প্যাট্রিক বিচের হাতের হালকা ছোঁয়ায় পাল্টে যায় বলের দিক। বিপদ এড়িয়ে যায় অস্ট্রেলিয়া। এদিনের ম্যাচে অস্ট্রেলিয়াকে বাঁচিয়ে দেন গোলকিপার প্যাট্রিক বিচই। তিনি একাই আটটি সেভ করেন।

গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে তুরস্ক। দ্বিতীয়ার্ধে আরও সাজিয়ে ফুটবল খেলেন তারা। কিন্তু অজিদের ডিফেন্স ভাঙতে বারবার ব্যর্থ হয় তুরস্ক। ম্যাচের ৭৫ মিনিটে, ব্যবধান দ্বিগুণ করে অস্ট্রেলিয়া। গোল বক্সের বাইরে থেকে জোরাল শটে বাঁ পাশের নিচের কোণা দিয়ে বল জালে পাঠান ম্যাটক্যাফ। ২-০ এগিয়ে যায় অস্ট্রেলিয়া। তারপরে আর কোনও সুযোগ পায়নি তুরস্ক। বিশ্বকাপের শুরুতেই হতাশ করল তারা। অপরদিকে এদিনের ম্যাচে সকলকে চমকে দিয়েছেন অজিরা।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?