দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সৌরভের পরিবর্তে ‘দাদাগিরি’ সঞ্চালনায় এবার লিয়েন্ডার পেজ কিংবা দেব!

নিজস্ব প্রতিনিধি: জি বাংলার পর্দায় ‘প্রিন্স অফ ক্যালকাটা’র ‘দাদাগিরি’ দেখতেই সকলে অভ্যস্ত। ক্রিকেটের ময়দানে হোক বা দর্শকে ভরা রিয়েলিটি শোয়ের মঞ্চেই হোক, সবখানেই সঞ্চালক হিসেবে তিনি সাবলীল। দর্শকরাও সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা দেখতে অপেক্ষায় থাকেন। কিন্তু এবার সেই ‘দাদাগিরি’ সঞ্চালনায় রদবদল। আগেই খবর মিলেছিল যে, এবার স্টার জলসার ‘বিগ বসে’ সঞ্চালক হিসেবে দেখা যাবে দাদাকে। সেইমতো শুটিংও শুরু করে ফেলেছেন তিনি। কিন্তু জল্পনা ছিল, বিগবসে সঞ্চালনা করলে ‘দাদাগিরি’তে কে সঞ্চালনা করবেন তাহলে? তবে কি বন্ধ হচ্ছে বাংলার এই বিখ্যাত শো? কেননা এযাবৎকাল সৌরভ গঙ্গোপাধ্যায়কেই দাদাগিরির সঞ্চালক হিসেবে দেখে এসেছেন সকলে। তাঁর জায়গায় অন্য কাউকে পছন্দ করবে তো দর্শক? এই প্রশ্নটা হয়তো নির্মাতাদের মাথাতেও ঘুরছে।

এবার এ বিষয়ে সামনে এল জব্বর খবর! ইন্ডাস্ট্রির অন্দরমহল কানাঘুষো, এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের বদলে জনপ্রিয় গেমশো ‘দাদাগিরি’তে সঞ্চালকের আসনে দেখা যেতে পারে প্রাক্তন টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজকে। ক্রীড়াদুনিয়ার ব্যক্তিত্বদের নিয়ে বরাবরই দর্শকমহলে কৌতূহল থাকে। উপরন্তু লিয়েন্ডার আন্তর্জাতিক খ্যাতনামা সম্পন্ন ব্যক্তিত্ব। তাই টিআরপি টানতে তাঁকেই সঞ্চালকের চেয়ারে বসাতে পারেন নির্মাতারা, সেটাই চর্চায় রয়েছে। তবে চমক এখানেই শেষ নয়। জানা যাচ্ছে, লিয়েন্ডারের পাশাপাশি সঞ্চালক হিসেবে বাংলা সিনেইন্ডাস্ট্রির প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ও দেবের নামও উঠে আসছে।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাঙালি দর্শকদের আলাদাই ইমোশন, অভিনয় জীবনের প্রায় সাড়ে পাঁচ দশক কাটিয়ে ফেলেছেন তিনি। এছাড়া বাংলার বিভিন্ন প্রান্তে সুপারস্টার হিসেবে দেবেরও অনুরাগী সংখ্যা নেহাত কম নয়, যা ঈর্ষণীয়। ‘ডান্স বাংলা ডান্স’-এর বিচারকের আসনেও দেখা গিয়েছিল তাঁকে। সেই প্রেক্ষিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবর্তে ‘দাদাগিরি’র সঞ্চালক হিসেবে দেবের নামও শোনা যাচ্ছে। এছাড়া সঞ্চালনার দৌড়ে রয়েছেন সুপারস্টার জিৎও। তবে আলোচনা এখনও চূড়ান্ত হয়নি। এবার দেখা যাক, শেষমেশ অভিজিৎ সেনের পরিচালনায় ‘দাদাগিরি’র মঞ্চে সঞ্চালক হিসেবে কাকে দেখা যায়! ২০০৯ সাল থেকে সফর শুরু হয় ‘দাদাগিরি’র। এক মরশুমে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবর্তে মিঠুন চক্রবর্তীকে দেখা গিয়েছিল। কিন্তু দর্শকদের অনুরোধে দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়কেই ফিরিয়ে আনা হয়েছিল।

Published by:

Share Link:

More Releted News:

সাত মাসের গর্ভবতী কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা ভক্তের, ভয় পেয়ে গিয়েছিলেন সিদ্ধার্থ

ফের টলিপাড়ায় দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা-বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

বক্সঅফিসে সুনামি, ৭ দিনে ১৩৫ কোটি আয় ‘ভূত বাংলা’র, কেরিয়ারে খরা কাটছে অক্ষয়ের

‘হক’ সিনেমার জন্য কোরান পাঠ করতেন অভিনেত্রী ইয়ামি গৌতম

অনলাইনে ভোট দিতে বলে নিজেই চেন্নাইয়ের বুথে হাজির, জ্যোতিকার কীর্তিতে বিতর্ক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ