‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, শুক্রবার সন্ধ্যা নামতেই কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমের সমর্থনে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভাস্থল ভূকৈলাশ ময়দান। তার আগে হরিসভা স্ট্রিট ক্রসিং থেকে কার্ল মার্কস সরণি পর্যন্ত পদযাত্রা করেন তৃণমূল সুপ্রিমো। আর এখান থেকেই বিজেপি এবং প্রধানমন্ত্রীকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী। আর প্রথম দফার ভোট হয়ে গিয়েছে। সেখানে বিজেপি যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে এঁটে উঠতে পারেননি সেটা খোলাখুলি জানিয়ে দিলেন তিনি।

এদিকে দ্বিতীয় দফার ভোট এখনও বাকি। সেখানেও আছে ১৪২টি আসন। যা হবে আগামী ২৯ এপ্রিল। এই আবহে আজ, শুক্রবার প্রথম দফার ভোট নিয়ে নিজের অভিজ্ঞতা থেকে এবং যে তথ্য হাতে এসেছে সেটাও সর্বসমক্ষে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। আর তা নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরি করছি। এখানে মিথ্যাচারে বিশ্বাস করবেন না। আমরা শান্তিপ্রিয় মানুষ। আমরা শান্তি চাই। মনে রাখবেন বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই। বাংলার মানুষ ওদের চায় না। ওরা এসআইআর করে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। আর মানুষ গতকালকে ৯৩ পার্সেন্ট ভোট দিয়ে দেখিয়ে দিয়েছে। তোমাদের মুখে ঝামা ঘষে দিয়েছে‌।’‌

অন্যদিকে এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল যে হিসাব পেয়েছে, তাতে মহিলা ভোটের হার প্রায় ৯৩ শতাংশ। আর তা সাইলেন্টলি অর্থাৎ নীরবে ‘‌দিদি’‌র ভোটকে স্ফীত করেছে। যা সকল বিরোধী দলকেই বহু যোজন পিছিয়ে দিয়েছে। আর এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের হিসেব দিয়েছেন, ‘‌গতকাল যেখানে যেখানে ভোট হয়েছে, সেখানে বিজেপি হেরেছে। পরের দফায় সকলে ভোট দেবেন। হিন্দু–মুসলমান সকলে মিলে ঢেলে ভোট দিন। বাড়িতে আগুন লাগলে হিন্দু–মুসলমানের ভাগাভাগি করে না। বিজেপিকে একটা ভোট নয়। এসআইআর করেছে। তারপর এনআরসি করবে। ওদের ভোট দেবেন না। বাংলায় এনআরসি, ডিটেনশন ক্যাম্প করতে দেব না।’‌

এছাড়া পরিসংখ‌্যান বলছে, প্রথম দফার ভোটের ১৫২টি আসনের মধ্যে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল জিতেছিল ৯২টিতে। বিজেপির দখলে ছিল ৫৯টি আসন। বাকি ১৪২টি আসন, যেখানে ভোট হবে সেখানে বিজেপির দখলে ছিল গতবার মাত্র ১৮টি আসন। তার মধ্যেই বিভাজনের রাজনীতি থেকে বিরত থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌বিজেপির মিছিলে বাইরের লোক আসে। বাংলাতে আগুন লাগাবেন না, বাংলা শান্তিতে আছে। বিজেপির পতন শুরু হয়ে গেছে। আমি সকলের সঙ্গে থাকি। সকলকে নিয়ে চলতে ভালবাসি। গরিব হোক বা যে যে সম্প্রদায়ের হোন, সকলে আমার কাছে সমান। সংকীর্ণ রাজনীতি কখনও করিনি।’‌

বাইকের নেশাই কাল!পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় ইউটিউবার ‘সুমন রাইডার’

সুজি বা বেসন নয়, মাত্র ১০ মিনিটে বাড়িতে চটপট বানিয়ে ফেলুন পাউরুটির হালুয়া

হারিয়ে যাওয়া স্বাদ ফিরবে পাতে, বানিয়ে নিন খারকোল ডাটা দিয়ে চিংড়ির রসা  

‘সঠিক পরিষেবা দেওয়াই আমার মূল লক্ষ্য’, হঠাত করে পুরুলিয়ায় খাদ্য শস্যের গোডাউন পরিদর্শন

১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা শুনলে চোখ কপালে উঠবে

সদ্যোজাত কন্যাসন্তানকে জলের ড্রামে ডুবিয়ে খুন করলেন মা, মধ্যপ্রদেশে মর্মান্তিক কাণ্ড

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

মাসের শুরুতেই সুখবর! প্রায় ২০০ টাকা কমল গ্যাসের দাম, কলকাতায় কত?

সাতসকালে বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দুই স্কুল পড়ুয়ার

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কেরলম, মৃত ৩

‘জঙ্গিদের মূল সহ উপড়ে ফেলব,’ চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের