বৃহস্পতি রাতে ভেনেজুয়েলার বিরুদ্ধে মাঠে নামছে ব্রাজিল, সতর্ক কোচ দরিভাল

Share:

নিজস্ব প্রতিনিধি : মাতুরিনের মনুমেন্টাল স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ে আজ রাত ৩টায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল। ভেনেজুয়েলার উদ্দেশে উড়াল দেওয়ার আগে ব্রাজিলের শহর বেলেমে অনুশীলন করেছে দরিভালের দল। ‘ব্রাজিল’ নামেও দাপট লুকিয়ে আছে। ফিফা র‌্যাঙ্কিংয়ে ব্রাজিল পঞ্চম, আবার ভেনেজুয়েলা ৪৪তম। ব্রাজিল হল পাঁচবারের চ্যাম্পিয়ন। অন্যদিকে দক্ষিণ আমেরিকা মহাদেশের ফুটবল সংস্কৃতিতে ভেনেজুয়েলা অন্যতম দুর্বল দল। কখনো বিশ্বকাপেও খেলতে পারেনি এই দল। স্বাভাবিকভাবেই ব্রাজিলের ভাবভঙ্গি আলাদা থাকার কথা। নিজেদের দলকে নিয়ে অহংকার বললেও খুব একটা ভুল হবে না। তবে ব্রাজিলের কোচ ডরিভাল জুনিয়র সে গোত্রের মানুষ নন।

ব্রাজিলের কোচ ডরিভাল জুনিয়রের কথায়, তিনি একটি পরিবর্তন দেখছেন, আর সেই পরিবর্তনটি এসেছে গোটা বিশ্ব ফুটবলেই। তাতে বড় দল ও ছোট দলের মাঝে শক্তির ব্যবধান অনেক কমেছে বলে মনে করেন তিনি। কাউকেই ছোট করে দেখা উচিত নয়। ছোট আর বড় এর মধ্যে খুব বেশি পার্থক্য থাকে না।

এই নিয়ে কোচ দরিভাল জানান, ফুটবলের ‘ওয়ার্ল্ড অর্ডার’ পাল্টে যাচ্ছে। বাংলায় শব্দটির অর্থ হতে পারে ফুটবল-বিশ্বে দলগুলোর শক্তির ভারসাম্য। দরিভাল মনে করেন, অতীতে বড় এবং ছোট দলের মাঝে যে ব্যবধান ছিল সেটি কমেছে কারণ বড় দলগুলোর উন্নতির জায়গা এখন সামান্যই। কিন্তু ছোট দলগুলোর জন্য বিষয়টি তেমন নয়। উন্নতির জায়গাগুলো ঠিকঠাক করেই বড় দলগুলোর সঙ্গে ব্যবধান অনেক কমিয়েছে তাঁরা।

একইসঙ্গে দরিভাল আরও জানান, ‘শীর্ষ দলগুলোর উন্নতির খুব বেশি জায়গা নেই। কিন্তু নিচু সারির দলগুলো বড় বড় পদক্ষেপে এগোচ্ছে। এতে পার্থক্যটা অনেক কমেছে এবং ম্যাচগুলোও হয়ে উঠছে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।’

উল্লেখ্য,গত মাসে বিশ্বকাপ বাছাইয়ে পেরুকে ৪-০ ও চিলিকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। তবে প্যারাগুয়ে ও উরুগুয়ের কাছে এর আগে হেরেছে দরিভালের দল। এবার লাতিন আমেরিকা থেকে পয়েন্ট টেবিলে শীর্ষ ৬ দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। সপ্তম দলকে উত্তীর্ণ হতে হবে প্লে অফ পরীক্ষায়। ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের আটে ভেনেজুয়েলা। অন্যদিকে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলে চতুর্থ ব্রাজিল।

আমেরিকা-সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহত ৮, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

স্বর্গের চেয়েও সুন্দর, বর্ষায় ঘুরে আসুন উত্তর ভারতের এই ৫ অসাধারণ গ্রামে

গুরুপূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

কৃষ্ণ সাগরে হামলা! ইউক্রেনের কাছে জাহাজে আটকে ১৩ ভারতীয় নাবিক

মহাদেবের দর্শনে শ্রাবণে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যাত্রা, জেনে নিন কোন রাজ্যে কিভাবে যাবেন?

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৩, চলছে অনুসন্ধান অভিযান

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক