বিশ্বকাপ নয়, মেসি এখন ছুঁটছেন জীবনে ‘ভাল থাকার পথে’

Share:

নিজস্ব প্রতিনিধি : মেসি মানেই ‘ভেলকি’। এই নামেই বাঙাল-ঘটি এক ঘাটে জল খায়। মাঠে নামলেই জোর হাততালি এর সঙ্গে একটাই রব ‘মেসি.. মেসি’ । ক্যারিয়ারে সম্ভাব্য প্রায় সব শিরোপাই মেসির ঝুলিতে। বয়সও সাঁইত্রিশ পেরিয়ে গেছে গত জুনে। ক্যারিয়ার নিয়ে লিওনেল মেসির এই মুহূর্তের ভাবনা কী? এই প্রশ্নটা  সম্প্রতি ছেঁকে ধরেছে আর্জেন্টাইন কিংবদন্তিকে। অবশ্য উত্তর না দিয়েই বা যাই কোথায়! মেসি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ক্যারিয়ারের এই পর্যায়ে এসে ২০২৬ বিশ্বকাপে খেলার বিষয়ে মনস্থির করার চেয়ে সুখ ও স্বাস্থ্য ধরে রাখাই তাঁর কাছে অগ্রাধিকার পাচ্ছে। এবার জীবন উপভোগ ও স্বাস্থ্যকেই তিনি বেশি গুরত্ব দেবেন।

এই নিয়ে তিনি আরও বলেন, ‘যেটা ভালোবাসি সেটা যখন করার সুযোগ পাই তখন ভালো থাকি। ২০২৬ বিশ্বকাপে খেলার চেয়ে এটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।এখনো বিশ্বকাপে খেলার লক্ষ্য স্থির করিনি, কিন্তু প্রতিটি দিন ধরে ধরে ভালো থাকার চেষ্টা করছি।’

মঙ্গলবার বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার পর মেসিকে পরের বিশ্বকাপ নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল। তখন তিনি পরিষ্কার করে কিছুই বলেননি, শুধু বলেছিলেন  ‘এই ম্যাচগুলোই তাঁর কাছে শেষ হতে পারে’। যদিও এই নিয়ে তিনি এখনও পর্যন্ত কোন নিশ্চয়তা দেন নি।

বৃহস্পতিবার মার্কার পুরস্কার হাতে নিয়ে তিনি বলেছেন ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি খেলবেন না, সে বিষয়ে আগেভাগে সিদ্ধান্ত নিতে চান না।

একইসঙ্গে তিনি আরও বলেন, ‘দেখা যাক কী হয়। আমি আগেভাগেই ভাবতে পছন্দ করি না। প্রতিটি দিন উপভোগের চেষ্টা করি। আশা করি এই পর্যায়ে খেলা চালিয়ে যেতে পারব, ভালো থাকব, সুখী থাকব। যেটা ভালোবাসি সেটা যখন করার সুযোগ পাই তখন ভালো থাকি। ২০২৬ বিশ্বকাপে খেলার চেয়ে এটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এখনো বিশ্বকাপে খেলার লক্ষ্য স্থির করিনি, কিন্তু প্রতিটি দিন ভালো থাকাই অগ্রাধিকার আমার কাছে।’

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

সন্দেশখালিতে ছেলের সামনেই মায়ের শ্লীলতাহানির অভিযোগ, পুলিশের জালে শাহজাহানের শাগরেদ

রিলস স্ক্রোল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ