ফের কোচকে তাড়াল নাপোলি, নয়া কোচ ফ্রান্সেসকো কালজোনা

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের কোচকে তাড়াল ইতালির চ্যাম্পিয়ন ক্লাব নাপোলি। বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার বিপক্ষে খেলতে নামছে গতবার ইতালির সিরি আ খেতাবজয়ীরা। আর তার ৪৮ ঘন্টা আগেই কোচ  ওয়াল্টার মাজ্জারিকে বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে চলতি মরসুমে দু-দুজন কোচকে তাড়াল ইতালির ক্লাবটি। নয়া কোচ হিসাবে নিয়োগ করা হয়েছে স্লোভাকিয়ার জাতীয় দলের কোচ ফ্রান্সেসকো কালজোনাকে।

গত নভেম্বরেই সিরি আ-তে প্রত্যাশিত ফলাফল করতে না পারায় রুডি গার্সিয়াকে বরখাস্ত করেছিল নাপোলি কর্তৃপক্ষ। নতুন কোচ হিসাবে নিয়োগ করা হয়েছিল ওয়াল্টার মাজ্জারিকে। তবে কোচ বদল করলেও খুব একটা লাভ হয়নি। ইতালিয়ান ঘরোয়া লিগে এবং অন্য প্রতিযোগিতাগুলিতে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি দিয়েগো মারাদোনার প্রাক্তন ক্লাব। ফলে মাত্র চার মাসের মধ্যেই বরখাস্ত করা হল ওয়াল্টার মার্জারিকে। নাপোলির সভাপতি অরেলিও দি লরেন্তিস এক  টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষা‍ৎকারে বলেছেন, ‘মাজ্জারি আমার পারিবারিক বন্ধু, আর বন্ধুকে বরখাস্ত করা সব সময়ই কষ্টদায়ক।’

স্লোভাকিয়ার জাতীয় দলের কোচ কালজোনার সঙ্গে চলতি মরসুমের শেষ পর্যন্ত চুক্তি করেছে নাপোলি। ক্লাব কোচিংয়ের পাশাপাশি স্লোভাকিয়ার কোচ হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি। নাপোলি অবশ্য কালজোনার কাছে অপরিচিত নয়। ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত মরিসিও সারির সহকারী কোচ ছিলেন তিনি। ২০২২ সালে স্লোভাকিয়ার জাতীয় দলের কোচের দায়িত্ব নিয়ে নাপোলি ছেড়ে চলে গিয়েছিলেন।  

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের