পুজোর আগে সুখবর, দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি:  আগামী বছরের (IPL 2027) আইপিএলের প্রস্তুতি এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। গত মরশুমের যাবতীয় ভুলত্রুটি শুধরে নতুন উদ্যম নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে আইপিএলের সমস্ত দলগুলি। IPL ২০২৭-এর আগামী মরশুমের আগে বড়সড় বদল ঘটল দিল্লি ক্যাপিটালসে। সৌরভ গঙ্গোপাধ্যায়কে হেড কোচ হিসেবে নিযুক্ত করল দিল্লি ক্যাপিটালস। হেমাঙ্গ বাদানির জায়গায় এবার সরাসরি কোচের ভূমিকায় দেখা যাবে ‘দাদা’-কে।

দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সৌরভের সম্পর্ক অবশ্য নতুন নয়। ২০১৯ সালে দলের উপদেষ্টা হিসেবে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে পুরুষ ও মহিলা দুই দলেরই ক্রিকেট ডিরেক্টরের দায়িত্ব সামলেছেন। এবার সেই পরিচিত ফ্র্যাঞ্চাইজিতেই শুরু হচ্ছে তাঁর নতুন ইনিংস। তিনি  হচ্ছেন হেড কোচ। এটাই IPL-এ হেড কোচ হিসেবে সৌরভের নতুন পথচলা।  ২০২৭ সালের মরশুমে তাঁর নেতৃত্বে দিল্লি ক্যাপিটালসের কৌশল, দল গঠন এবং মাঠের পরিকল্পনায় বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন: অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর 

উল্লেখ্য, শেষ দুই মরশুমে প্লে-অফে উঠতে পারেনি দিল্লি। ২০২৬ সালের IPL-এ দলটি ষষ্ঠ স্থানে খেলা শেষ করেছিল। এখনও পর্যন্ত IPL ট্রফি জিততে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। ২০২০ সালে ফাইনালে ওঠাই তাদের সেরা সাফল্য। এটা বলার অপেক্ষা রাখে না যে, সৌরভের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে দিল্লিকে প্রথমবার IPL ট্রফি এনে দেওয়া।     

রাজ্যে কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্য়ে শোরগোল

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও হুগলি জেলা পরিষদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

ডানকুনিতে দুর্গা প্রতিমা ভাঙার অভিযোগ, তদন্তে পুলিশ

‘কোনও রাস্তা সংস্কার না হলে আমাকে জানান’, বাজার পরিদর্শনে গিয়ে বললেন অগ্নিমিত্রা

মমতা তৃণমূলের সমর্থনে মালদহে জেলা পরিষদের দখল নিল বিজেপি

NEW YORK TIMES-এর প্রথম পাতায় স্থান পেলেন ‘রকস্টার’ তুকারাম মুন্ডে

প্রয়াত কিংবদন্তি রবি-গায়িকা বিভা সেনগুপ্ত, বয়স হয়েছিল ৯৪, শোকস্তব্ধ সঙ্গীতমহল

‘এই সম্মানের স্বপ্ন দেখতাম’, এশিয়ান গেমসে সোনা জিতে আবেগপ্রবণ রানাঘাটের পিঙ্কি

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

পুজোর আগে সুখবর, দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়

জ্ঞানেশের অপসারণ ইস্যুতে কমিশনের দফতরের বাইরে বিক্ষোভ, আটক অভিষেক-অখিলেশ, ধর্নায় রাহুল-প্রিয়ঙ্কা

দেশভাগের পর প্রথম, অসম-ঢাকার মধ্যে শুরু জাহাজ চলাচল