মন্ত্রী হতে চলেছেন শচিন-সৌরভদের প্রাক্তন অধিনায়ক আজহারউদ্দিন, কোন রাজ্যে?

Share:

নিজস্ব প্রতিনিধি: শচিন তেন্ডুলকর-সৌরভ গঙ্গোপাধ্যায়দের মতো খেলোয়াড়দের এক সময় নেতৃত্ব দিয়েছেন। তাঁর হাতের জাদু দেখতে মুখিয়ে থাকত গোটা বিশ্ব। কথা হচ্ছে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক এবং কংগ্রেস নেতা মহম্মদ আজহারউদ্দিনকে নিয়ে। খেলোয়াড়ের পরিচয় ছেড়ে আগেই নাম লিখিয়েছেন রাজনীতিতে। এবার মন্ত্রী হতে চলেছেন তিনি। জানা গিয়েছে আজহারউদ্দিনকে শীঘ্রই তেলেঙ্গানা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে। জুবিলি হিলস উপনির্বাচনের মধ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভারতের প্রাক্তন বিতর্কিত অধিনায়ক ও চরম স্টাইলিশ ব্যাটার হিসেবে তিনি এখনও জনপ্রিয়। সূত্র জানিয়েছে, আগস্টে রাজ্যপালের কোটায় এমএলসি হিসেবে মনোনীত আজহারউদ্দিনকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন করেছে জাতীয় কংগ্রেস। জানা গিয়েছে, তেলঙ্গনার মন্ত্রী হিসেবে আগামী শুক্রবার শপথ নেবেন ৬২ বছরের প্রাক্তন এই ক্রিকেটার। মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডির নেতৃত্বে বর্তমান মন্ত্রিসভায় ১৫ জন সদস্য রয়েছেন কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের কোনও প্রতিনিধিত্ব নেই। সাংবিধানিক বিধান অনুসারে, আরও তিনজন সদস্যকে অন্তর্ভুক্ত করা যেতে পারে। সেখানেই আজহারউদ্দিনকে জায়গা করে দিয়ে সংখ্যালঘু ভোট টানতে বড় খেলা খেলতে চাইছে কংগ্রেস। এমনটাই মত রাজনৈতিক মহলের।

দলীয় নেতারা বিশ্বাস করেন যে একজন মুসলিম মন্ত্রী নিয়োগ করলে কংগ্রেসের অবস্থান আরও শক্তিশালী হবে, বিশেষ করে জুবিলি হিলসে, যেখানে এক লক্ষেরও বেশি মুসলিম ভোটার রয়েছে। এই বছরের জুনে বিআরএস বিধায়ক মাগন্তী গোপীনাথের মৃত্যুর পর উপনির্বাচনের প্রয়োজন পড়ে। বর্তমানে  তিনি  তেলঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির (টিপিসিসি) কার্যকরী সভাপতি। রাজ্যপালের কোটায় মন্ত্রী হচ্ছেন তিনি।  অন্যদিকে তেলেঙ্গানা বিজেপি মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ দায়ের করেছে, যেখানে মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির বিরুদ্ধে আদর্শ আচরণবিধির (এমসিসি) "গুরুতর লঙ্ঘন" করার অভিযোগ করা হয়েছে।  

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৩

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

প্রকাশ্যে বোরকা পরিহিত মহিলাকে শ্লীলতাহানি, সিসিটিভি ফুটেজ খতিয়ে অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…