শুক্রবার বিপিএলের ফাইনাল, প্রাইজমানি কত জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি : শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তার আগে চ্যাম্পিয়ান ও রানার্স আপ দলের প্রাইজ মানি ঘোষণা করা হল। চ্যাম্পিয়ান, রানার্স আপ ছাড়াও আরও বেশ কয়েকটি ক্যাটাগরির পুরস্কারমূল্য ঘোষণা করে দেওয়া হল।

জানা গিয়েছে, এবারে বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ান দল পাবে দুই কোটি টাকা। তবে রানার্স দল পাবে তার অর্ধেক, এক কোটি টাকা। ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড় যিনি হবেন, তিনি পাবেন ৫ লাখ টাকা পুরস্কার। পাশাপাশি গোটা সিরিজের যিনি সেরা খেলোয়াড় হবেন, তিনি পাবেন দশ লাখ টাকা পুরস্কার। এছাড়াও সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান, সবচেয়ে বেশি উইকেট শিকারী ও সেরা ফিল্ডারদের জন্যও থাকছে আকর্ষণীয় পুরস্কার। সবচেয়ে বেশি রান ও সবচেয়ে বেশি উইকেট নিয়েছে যে খেলোয়াড় তাঁরা পাবেন ৫ লাখ টাকার পুরস্কার। তবে সেরা ফিন্ডারকে প্রাইজমানি বাবদ ৩ লাখ টাকা দেওয়া হবে।

এখনও পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি রান করেছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। তামিম করেছেন ৪৫৩ রান। এরপরেই বেশি রান করার দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের খেলোয়াড় তাওহিদ হৃদয়। তিনি করেছেন ৪৪৭ রান। ফাইনালে বরিশাল ও কুমিল্লা দুই দলই পরস্পরের মুখোমুখি হতে চলেছে। ফলে কে সবচেয়ে বেশি রান করার পুরস্কার জিতে নেবেন, সেই কথা এখনই বলা যাচ্ছে না। অন্যদিকে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন ঢাকার পেসার শরিফুল ইসলাম। শরিফুল পেয়েছেন ২২টি উইকেট। অন্যদিকে উইকেট শিকারী হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে সাকিব আল হাসান। সাকিবের সংগ্রহ ১৭টি উইকেট। যেহেতু সাকিবের রংপুরের দল ফাইনালে নেই, তাই সবচেয়ে বেশি উইকেট শিকারী হিসাবে স্বীকৃতি পেতে চলেছেন শরিফুলই।

৮ না ৯ নভেম্বর? জেনে নিন দীপাবলিতে লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত

অনুর্বর জমিতেই হবে টাকার বৃষ্টি , শুধু এই নিয়মে লাগান শিশম গাছ

হজমশক্তি বাড়াতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুন কার্যকরী এই শাক! চেনেন?

কার্তিক মাসের পুণ্যতিথিতে স্নান, শ্রী বিষ্ণুর কৃপায় খুলবে ভাগ্যের দুয়ার

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের