আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দক্ষিণ কোরিয়ার সঙ্গে ড্র করে মহিলা বিশ্বকাপ থেকে বিদায় জার্মানির

BRISBANE, AUSTRALIA - AUGUST 03: Alexandra Popp of Germany reacts during the FIFA Women's World Cup Australia & New Zealand 2023 Group H match between South Korea and Germany at Brisbane Stadium on August 03, 2023 in Brisbane, Australia. (Photo by Elsa - FIFA/FIFA via Getty Images)

নিজস্ব প্রতিনিধি: পর পর দুই বিশ্বকাপে গ্রুপ থেকেই বিদায় নিতে হয়েছিল টমাস মুলার-ম্যানুয়েল নয়্যারদের। মহিলা বিশ্বকাপেও লজ্জার ইতিহাস লিখলেন  জার্মানির ফুটবলাররা। বৃহস্পতিবার গ্রুপ লিগে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হল জার্মানিকে। এই প্রথম বিশ্বকাপের গ্রুপ পর্বের গণ্ডি পেরোতে পারল না ইউরোপের অন্যতম শক্তিশালী দলটি।

এদিন ব্রিসবেনের সানক্রপ স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে মরণ বাঁচনের ম্যাচে নেমেছিলেন জার্মানির ফুটবলাররা। শেষ ষোলোয় ওঠার জন্য জয় প্রয়োজন ছিল মহিলা বিশ্বকাপের দুই বারের চ্যাম্পিয়নদের। তাই শুরু থেকেই আগ্রাসী ভূমিকায় খেলতে শুরু করেন। একের পর এক আক্রমণ নিয়ে দক্ষিণ কোরিয়ার রক্ষণে হানা দেয়। কিন্তু অতিরিক্ত আক্রমণ করতে গিয়ে ম্যাচের ছয় মিনিটের মধ্যেই গোল খেয়ে যায় জার্মান। পিছিয়ে পড়ে গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে জার্মানি। শেষ পর্যন্ত ৪২ মিনিটে আলেকজান্দ্রা পোপে গোল করে সমতা ফেরান।  দ্বিতীয়ার্ধে মরিয়া চেষ্টা চালিয়েও গোল পায়নি জার্মানি। ফলে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হল আলেকজান্দ্রাদের।

অন্যদিকে, প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই চমকে দিয়েছে মরক্কো। এদিন গ্রুপ লিগে কলম্বিয়াকে ১–০ গোলে হারিয়ে শেষ ষোলোয় ঠাঁই করে নিয়েছে বেনজিনারা। গত বছর কাতার বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল মরক্কোর ছেলেরা।

 

Published by:

Share Link:

More Releted News:

ক্রিকেট জগতে শোকের ছায়া, বিরাট-রাহুলদের দেখে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা

মুম্বইয়ের ম্যাচে অসুস্থ শরীরেই মাঠে কাম্বলি, সুস্থতা কামনা ভক্তদের

বিশ্বকাপে বড়সড় পরিবর্তন রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করলেই লাল কার্ড

বায়ার্নের বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগের আগে বড় ধাক্কা খেল পিএসজি

আইপিএলের মাঝখানে ৪ জন অধিনায়কের চাকরি যেতে পারে

দ্বিতীয় সেমিফাইনালে টানটান লড়াই, আর্সেনালকে আটকে দিল আতলেতিকো

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ