অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ম্যাক্সওয়েল, সুযোগ পেলেন একাধিক নতুন খেলোয়াড়

Share:

নিজস্ব প্রতিনিধি:  ক্রিকেট অস্ট্রেলিয়া ২০২৬-২৭ মরশুমের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে। এই তালিকাতেই থাকে সেই সমস্ত খেলোয়াড়দের নাম যারা জাতীয় দলের হয়ে খেলবেন।  তালিকায় মোট ২১ জন অস্ট্রেলিয়ান খেলোয়াড়ের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।  তালিকা প্রকাশের পরেই সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল, কারণ তাঁকে এই চুক্তির মধ্যে রাখা হয়নি।  তরুণ ওপেনার স্যাম কনস্ট্যান্ডস, ফাস্ট বোলার ঝাই রিচার্ডসন এবং ফর্মে থাকা ব্যাটসম্যান ম্যাথিউ রেনশও তালিকা থেকে বাদ পড়েছেন।  

ক্রিকেট অস্ট্রেলিয়া এবার তাদের কেন্দ্রীয় চুক্তির তালিকায় কিছু নতুন ও উদীয়মান খেলোয়াড়ের নাম অন্তর্ভুক্ত করেছে। ব্যাকআপ স্পিনার টড মারফির পাশাপাশি টেস্ট দলে নতুন আসা ব্রেন্ডন ডগেট (ফাস্ট বোলার) এবং জেক ওয়েদারাল্ড (ওপেনার)-কেও কেন্দ্রীয় চুক্তির আওতায় আনা হয়েছে।  আগামী ১২ মাস অস্ট্রেলিয়া একাধিক খেলা রয়েছে। আগস্টে তারা ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। এরপর তারা দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষেও টেস্ট সিরিজ খেলবে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ২০২৫-২৭-এর ফাইনালে খেলার যোগ্যতা অর্জনের জন্য এই ম্যাচগুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: বিদায়ের আবহে এক্স ফ্যাক্টর মেসি, জাম্বিয়াকে ৫-০ হারাল আর্জেন্টিনা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় অস্ট্রেলিয়া বর্তমানে শীর্ষস্থানে রয়েছে। নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি জানিয়েছেন যে, এ বছরের খেলোয়াড় বাছাই প্রক্রিয়ায় টেস্ট এবং মাল্টি-ফরম্যাট খেলোয়াড়দের অগ্রাধিকার দেওয়া হয়েছে, কারণ দলটিকে বিভিন্ন পরিস্থিতিতে নিয়মিত ক্রিকেট খেলতে হয়। তিনি আরও স্পষ্ট করে বলেন যে, এই তালিকায় না থাকা খেলোয়াড়রাও ভবিষ্যতে ভালো পারফর্ম করে চুক্তির আওতায় আসতে পারেন। 

২০২৬-২৭ মৌসুমের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকা: জেভিয়ার বার্টলেট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, ব্রেন্ডন ডগেট, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, ম্যাথিউ কুনেমান, মারনাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, টড মারফি, মাইকেল নেসার, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড, বো ওয়েবস্টার এবং অ্যাডাম জাম্পা।

সাতসকালে নাদিমুল হকের সংবাদপত্রের অফিসে ইডির হানা, চাঞ্চল্য পার্ক সার্কাসে

রানওয়ে পেরিয়ে ট্রাকে ধাক্কা! দাউদাউ করে জ্বলছে বিমান, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫

পুজোর মুখে সস্তার স্মার্টফোন নিয়ে বাজারে হাজির হচ্ছে দেশীয় ব্র্যান্ড Mivi

ফুল-মিষ্টি নয়, দেবতাকে দেওয়া হয় সিগারেট! এই মন্দিরের রীতি শুনলে অবাক হবেন

দারিদ্র্য দূর করতে চান? ভুলেও তোশকের নিচে রাখবেন না এই ৫টি জিনিস

মুখের স্বাস্থ্য নিয়ে চিন্তায়? অজান্তেই করা এই ৪ টি ভুল বাড়াচ্ছে বিপদ!

রাস্তায় গাড়ি আস্তে চালান, পুরনো প্রেমিক ফিরে এলে তাঁকে আস্কারা দেবেন না, বিপদে পড়তে পারেন

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী