নিলামে থাকবেন না গ্লেন ম্যাক্সওয়েল, IPL-থেকে অবসর নিচ্ছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার?

Share:

নিজস্ব প্রতিনিধি: অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল (৩৭) মঙ্গলবার নিশ্চিত করেছেন তিনি আইপিএল ২০২৬-এর মিনি-নিলামে অংশ নেবেন নেবেন না। সেই সঙ্গেও তিনি ইঙ্গিত দিয়েছেন যে তিনি ইতিমধ্যেই টি-টোয়েন্টি লিগে তাঁর শেষ খেলাটি খেলে ফেলেছেন। আন্দ্রে রাসেল এবং ফাফ ডু প্লেসিসের পর ম্যাক্সওয়েল হলেন সর্বশেষ হাই-প্রোফাইল খেলোয়াড় যিনি ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাওয়া মিনি-নিলাম থেকে নাম প্রত্যাহার করেছেন। এর পর থেকেই চর্চা শুরু হয়েছে ম্যাক্সওয়েলের আইপিএল থেকে অবসর ঘোষণা কি তাহলে সময়ের অপেক্ষা?

গ্লেন ম্যাক্সওয়েল সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন যে তিনি অনেক চিন্তাভাবনার পরে এই বড় সিদ্ধান্ত নিয়েছেন। রাসেল আইপিএল থেকে অবসর নেওয়ার পর কলকাতা নাইট রাইডার্সের ‘পাওয়ার কোচ’ ভূমিকা নেওয়ার পর এই খবর সামনে এসেছে। ম্যাক্সওয়েল বলেছেন, “আইপিএলে অনেক অবিস্মরণীয় মরশুমের পর, আমি এই বছর নিলামে আমার নাম না রাখার সিদ্ধান্ত নিয়েছি। এটি একটি বড় সিদ্ধান্ত, এবং এই লিগ আমাকে যা দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।” ম্যাক্সওয়েল শেষবার পাঞ্জাব কিংসের হয়ে খেলেছিলেন। গত বছর শ্রেয়াস আইয়ারের অধিনায়কত্ব এবং রিকি পন্টিংয়ের কোচিংয়ে খেলেছিলেন তিনি। তবে আঙুলের চোটের কারণে তিনি মৌসুম থেকে ছিটকে যান  মাত্র সাতটি ম্যাচে তিনি খেলেছিলেন।

 

View this post on Instagram

 

A post shared by Glenn Maxwell (@gmaxi_32)

আরও পড়ুন: রাঁচিতে বিরাটের সেঞ্চুরির পর কি বলেছিলেন রোহিত, গোপন কথা ফাঁস করলেন অর্শদীপ সিং

২০২৫ সালে মেগা নিলামে ম্যাক্সওয়েলকে পাঞ্জাব কিংস ৪.২ কোটি টাকায় কিনেছিল। নিলামে নামার আগে চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ তাকে নিলামে তুলেছিল। তবে, ম্যাক্সওয়েল প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হন। ছয় ইনিংসে তিনি মাত্র ৪৮ রান করতে পেরেছিলেন এবং শ্রেয়স তাকে বোলার হিসেবে বেশি ব্যবহার করেছিলেন।

একবার খেলেই মুখে স্বাদ লেগে থাকবে, বানিয়ে নিন ঘরোয়া সুস্বাদু ডাল চিংড়ি

‘অভিযুক্ত গেটম্যানের চূড়ান্ত শাস্তি হবে,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

দমদম পার্কে রেলিংয়ে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

মাছ-মাংস ফেল! গরম ভাতে দুপুরের খাওয়া জমাবে ডিম পোস্তর যুগলবন্দি

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজির মদন মিত্রর বড় ছেলে

ঘরেই তৈরি করুন মুখে লেগে থাকার মতো মুগ ডালের হালুয়া, রইল রেসিপি

নাইট ডিউটিতে চা পানের নামে ডাক্তারের ঘরে ঢুকে…, পুলিশের জালে ধূর্ত নার্স

‘ভারতকে পাকিস্তান-বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে’, আরশোলাদের তোপ দিলীপের

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

নিরাপত্তার কারণে আজও বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, আন্দোলন প্রত্যাহার করতে নারাজ CJP

৪,০৯৮ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে রেল, কবে শুরু আবেদন জমা?

সিউড়ির বেসরকারি হাসপাতাল নার্সের রহস্যমৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ

জোর ধাক্কা অভিষেকের! সার্বিক রক্ষাকবচের আর্জি খারিজ কলকাতা হাইকোর্টের

একাই বুক চিতিয়ে রুখে দিয়েছিলেন পুলিশের গাড়ি, মুম্বইয়ের বীরাঙ্গনা তরুণীকে চিনে নিন