দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাবর আজমদের নতুন কোচ হলেন ব্র্যাডবার্ন

নিজস্ব প্রতিনিধি:  অবশেষে পাকিস্তান ক্রিকেট দলের স্থায়ী কোচের পদে আসীন হলেন গ্র্যান্ট ব্র্যাডবার্ন। পিসিবি সূত্রে খবর, আগামী দুই বছর বাবর-আজমদের হ্যাড স্যার হিসেবেই দায়িত্ব সামলাবেন তিনি।

ব্র্যাডবার্ন পাকিস্তান ক্রিকেটে অতি পরিচিত একটি নাম। নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান দলের অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্বে ছিলেন ব্র্যাডবার্ন। কিউয়িদের বিপক্ষে সেই সিরিজে পাক দল অভাবনীয় সাফল্য পায়। এবং তারপরই ব্র্যাডবার্নকে পাকিস্তান ক্রিকেট দলের স্থায়ী কোচ হিসেবে মনোনীত করা হয়। শনিবার এই খবর জানা গিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড সূত্রে।

উল্লেখ্য, ব্র্যাডবার্নের প্রশিক্ষণে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ২-২ ড্র করলেও একদিনের সিরিজে বড় ব্যবধানে জয় পেয়েছেন বাবর আজমরা। এই পারফরম্যান্সের জন্যই সদ্য প্রকাশিত আইসিসির তালিকায় ভারতকে হটিয়ে দু নম্বর স্থান দখল করে নিয়েছে পাকিস্তান।

আরও জানতে পড়ুন: সল্লু ভাইয়ের অনুষ্ঠান ঘিরে উন্মদনা তুঙ্গে লাল-হলুদ সমর্থকদের

ব্র্যাডবার্ন প্রধান কোচের পদে বসার আগেও পাকিস্তান ক্রিকেট দলের ফিল্ডিং কোচের পদে আসীন ছিলেন দুই বছর। ২০১৮ থেকে ২০২০ পর্যন্ত এই পদে ছিলেন তিনি। তার আগে অবশ্য নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গেও কাজ করেছেন তিনি। সামলেছেন স্কটল্যান্ড দলের দায়িত্বও।

সূত্রের খবর, ব্র্যাডবার্ন প্রধান কোচ হিসেবে থাকলেও দলের ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত করা হচ্ছে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার অ্যান্ড্রু পুটিককে। তবে আগের পদেই বহাল থাকছেন ড্রিকুস সাইমন ও ক্লিফ ডিকন।

ব্র্যাডবার্ন দায়িত্ব নেওয়ার পর পাকিস্তান পরবর্তী সিরিজ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। আফগানদের বিপক্ষে অবশ্য বাবররা ৩টি ম্যাচ খেলবে। তবে সেই ম্যাচগুলি হবে একদিনের ম্যাচ। তারপরই তারা অংশ নেবে এশিয়া কাপ ও বিশ্বকাপের মঞ্চে।

Published by:

Share Link:

More Releted News:

লজ্জার হার লখনউয়ের, দুরন্ত বোলিংয়ে ম্যাচ জিতল রাজস্থান

ব্যর্থ বৈভব-যশস্বী, খোঁড়াতে-খোঁড়াতে ১৫৯ রান তুলল রাজস্থান

নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে নামার আগেই শাস্তি পেলেন লিটনরা

ওয়াংখেড়েতে ক্রিকেটপ্রেমীদের স্বপ্নপূরণের সম্ভাবনা, মুখোমুখি হতে পারেন ধোনি-রোহিত

IPL-এর মাঝেই সিগারেটে সুখটান দিচ্ছেন প্রোটিয়া পেসার রাবাদা, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

হার্দিকের সঙ্গে বেড়েছে দুরত্ব? দুই ভাইয়ের সম্পর্কের জটিলতা নিয়ে মুখ খুললেন ক্রুনাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ