সাত সকালে ভয়ানক পথ দুর্ঘটনা! গাড়ির টায়ার ফেটে সোজা খাদে, নিহত ৪ ফটোগ্রাফার

জানা গিয়েছে, গাড়িতে থাকা ছয়বন্ধু রাজস্থানের খাতুশ্যামজির মন্দিরের দর্শন সেরে বাড়ি ফিরেছিলেন। তখনই হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাতসকালে ভয়ানক দুর্ঘটনা! গাড়ির টায়ার ফেটে সোজা খাদে, নিহত ৪ বন্ধু। আহত আরও ২। ঘটনাটি ঘটেছে, শুক্রবার ভোর ৬টা নাগাদ রাজস্থানের রাইসার থানা সংলগ্ন দৌসা জেলার জাতীয় সড়ক ১৪৮-এ। জানা গিয়েছে, গাড়িতে থাকা ছয়বন্ধু রাজস্থানের খাতুশ্যামজির মন্দিরের দর্শন সেরে বাড়ি ফিরেছিলেন। তখনই হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। টায়ার ফেটে গাড়ি গড়াতে গড়াতে খাদে গিয়ে পড়ে।

দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে, খাদে পড়ে গাড়িটি ভেঙে পুরো চুরমার হয়ে গিয়েছে। যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ বন্ধুর। আর দুজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ। নিহতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হাসপাতালে পাঠিয়েছে। তবে দুর্ঘটনার পর ওই জাতীয় সড়কে কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। চরম বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গাড়িটিতে ছয় বন্ধু ছিলেন। তাঁরা সকলেই উত্তর প্রদেশের আগ্রার বাসিন্দা।

রাজস্থানের বিখ্যাত খাতুশ্যামজি মন্দির দর্শনে এসেছিলেন। আজ দর্শন সেরে বাড়ি তথা আগ্রার দিকে যাচ্ছিলেন। কিন্তু আর বাড়ি ফেরা হল না তাঁদের। নিহতদের নাম দুর্ঘটনায় অতুল, মুকুল, রূপেশ ও শিব। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় গাড়িটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে গিয়েছিল। নিহতরাগাড়িতে মারাত্মকভাবে আটকা পড়েছিলেন এবং গ্রামবাসীদের সহায়তায় তাঁদের উদ্ধার করা হয়। গাড়ির ভিতর থেকে আহতদের বের করতে ব্যাপক অসুবিধা হচ্ছিল। জানা গিয়েছে, গাড়িতে থাকা সকলেই ফটোগ্রাফার ছিলেন। তাদের সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।

চোট পেলেন ঈশান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০-তে ডাক পড়বে বৈভবের! জল্পনা

এশিয়ান প্যারা গেমস: মহিলাদের ৫০ মিটার রাইফেল শুটিং-য়ে সোনা জয় ভারতের মোনার

উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে বিপর্যয়, মন্দারমণিতে তলিয়ে গেলেন দুই পর্যটক

বাচ্চাদের জন্য কেনাকাটা করতে গিয়ে ৭ টাকার লটারি কাটতেই ফিরল ভাগ্য, কোটিপতি পঞ্জাবের মহিলা

প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে ভাগীরথীতে তলিয়ে গেল কিশোর! বন্ধ কালনা-শান্তিপুর ফেরি পরিষেবা

পুত্রসন্তানের শখ মেটাতে ২০ হাজার টাকায় দুই শিশুকে কিনে ধৃত ব্যক্তি

আগামী সপ্তাহে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব! ভারী বৃষ্টিতে ভাসবে ওড়িশা-বাংলা

চারচাকা গাড়ি নিয়ে তাণ্ডব, ধরে ফেলতেই পুলিশ অফিসারকে মারধর, গ্রেফতার মদ্যপ যুবক

চোরবাগান কাণ্ডে মাইকে বিভ্রান্তিকর ঘোষণার অভিযোগে গ্রেফতার আরও ১ ঘোষক

ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ কলকাতা-সহ সব জেলায় বৃষ্টি হবে নাকি রোদ?

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে মৃত ১৮, ধসে পড়ল ৩০০-র বেশি বাড়ি

স্ত্রীকে খুন করে ICE-এর ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা, গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে