বাচ্চাদের জন্য কেনাকাটা করতে গিয়ে ৭ টাকার লটারি কাটতেই ফিরল ভাগ্য, কোটিপতি পঞ্জাবের মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে, ভাগ্য কখন কার দরজায় কড়া নাড়বে, তা আগে থেকে বোঝার উপায় নেই! মাত্র ৭ টাকা খরচ করে কেনা একটি লটারির টিকিট যে রাতারাতি জীবন বদলে দিতে পারে, তা হয়তো স্বপ্নেও ভাবেননি পঞ্জাবের এক মহিলা। সংসার চালাতে যেখানে প্রতিদিনের লড়াই, সেখানে সামান্য টাকার একটি টিকিটই এনে দিল ১ কোটি টাকার পুরস্কার। এই খবর প্রকাশ্যে আসতেই খুশির হাওয়া ওই পরিবারে। আনন্দে মেতে উঠেছেন এলাকার বাসিন্দারাও।

ঘটনাটি পঞ্জাবের ফরিদকোট জেলার কোটকাপুরার। জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা বিমলা দেবীর স্বামী পেশায় শ্রমিক। দিনমজুরির কাজ করেই কোনওরকমে সংসার চালান তিনি। সম্প্রতি বাড়ির প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে রেলওয়ে রোডে গিয়েছিলেন বিমলা। সেই সময় হঠাৎই তাঁর লটারি কাটার ইচ্ছা হয়। এরপর স্থানীয় রেলস্টেশনের কাছে অবস্থিত ‘স্টার লটারি স্টল’ থেকে মাত্র ৭ টাকা দিয়ে একটি টিকিট কেনেন তিনি। কিন্তু সেই ছোট্ট সিদ্ধান্ত যে এত বড় প্রাপ্তির কারণ হয়ে উঠবে তা ঘুণাক্ষরেও টের পাননি বিমলা। টিকিট কেনার পরের দিন বিকেলে লটারির ফলাফল ঘোষণা হতেই জানা যায়, তাঁর টিকিটেই উঠেছে প্রথম পুরস্কার। আর সেই পুরস্কারের অঙ্ক ১ কোটি টাকা! খবরটি প্রথমে লটারি স্টলের মালিক নরেশ মোঙ্গার কাছে পৌঁছয়। এরপর তিনিই বিমলা দেবী ও তাঁর পরিবারকে সুখবর দেন। এমন খবর শুনে আনন্দে আত্মহারা হয়ে পড়েন পরিবারের সদস্যরা। খবর পেয়ে তাঁরা দ্রুত লটারির দোকানে পৌঁছন। সেখানে দোকানের মালিক মিষ্টিমুখ করিয়ে তাঁদের অভিনন্দন জানান। শুধু তাই নয়, এই আনন্দের মুহূর্তে ভাংড়া নেচেও উদযাপনে শামিল হন তিনি।

আরও পড়ুন: হোটেলের ঘর থেকে উদ্ধার অসমের মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স সেলের পুলিশ আধিকারিকের দেহ, খুন নাকি আত্মহত্যা?

বিমলা দেবী বলেন, এই বিপুল অঙ্কের টাকা তাদের পরিবারের আর্থিক সমস্যার অনেকটাই সমাধান করবে। বিশেষ করে সন্তানদের ভালভাবে মানুষ করা এবং তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার ক্ষেত্রে এই টাকা অনেক কাজে লাগবে। তবে পুরস্কারের টাকা কীভাবে খরচ করা হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। পরিবারের সকলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে চান তাঁরা। সন্তানদের ভবিষ্যতের কথা মাথায় রেখে ছোটখাটো কোনও ব্যবসা শুরু করার পরিকল্পনাও রয়েছে। অন্যদিকে, লটারি স্টলের মালিক নরেশ মোঙ্গা জানিয়েছেন, গত ছ মাস ধরে তিনি এই ব্যবসা করছেন। এর আগে তার দোকান থেকে কয়েক লক্ষ টাকার একাধিক পুরস্কার জিতেছেন ক্রেতারা। তবে এই প্রথম তাঁর দোকান থেকে বিক্রি হওয়া কোনও টিকিটে ১ কোটি টাকার পুরস্কার উঠল। স্বাভাবিকভাবেই এই ঘটনায় তিনিও অত্যন্ত খুশি।

চোট পেলেন ঈশান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০-তে ডাক পড়বে বৈভবের! জল্পনা

এশিয়ান প্যারা গেমস: মহিলাদের ৫০ মিটার রাইফেল শুটিং-য়ে সোনা জয় ভারতের মোনার

উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে বিপর্যয়, মন্দারমণিতে তলিয়ে গেলেন দুই পর্যটক

সাত সকালে ভয়ানক পথ দুর্ঘটনা! গাড়ির টায়ার ফেটে সোজা খাদে, নিহত ৪ ফটোগ্রাফার

প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে ভাগীরথীতে তলিয়ে গেল কিশোর! বন্ধ কালনা-শান্তিপুর ফেরি পরিষেবা

পুত্রসন্তানের শখ মেটাতে ২০ হাজার টাকায় দুই শিশুকে কিনে ধৃত ব্যক্তি

আগামী সপ্তাহে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব! ভারী বৃষ্টিতে ভাসবে ওড়িশা-বাংলা

চারচাকা গাড়ি নিয়ে তাণ্ডব, ধরে ফেলতেই পুলিশ অফিসারকে মারধর, গ্রেফতার মদ্যপ যুবক

চোরবাগান কাণ্ডে মাইকে বিভ্রান্তিকর ঘোষণার অভিযোগে গ্রেফতার আরও ১ ঘোষক

ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ কলকাতা-সহ সব জেলায় বৃষ্টি হবে নাকি রোদ?

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে মৃত ১৮, ধসে পড়ল ৩০০-র বেশি বাড়ি

স্ত্রীকে খুন করে ICE-এর ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা, গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে