শুভমান ও বাটলারের দাপটে উড়ে গেল পন্থের লখনউ

Share:

নিজস্ব প্রতিনিধি: শুভমান গিল ও জস বাটলারের জুটি সহজেই হারাল লখনউ সুপার জায়ান্টসকে। ব্যাটে ও বলে অনবদ্য পারফরমেন্স গুজরাত টাইটান্সের। ঝুলিতে দুই পয়েন্ট তুলে নিলেন শুভমানরা। চলতি বছরের আইপিএলের শুরুটা ভালো হয়নি গুজরাতের। পরপর প্রথম দুটি ম্যাচ হারেন তাঁরা। তবে গত ম্যাচে জয়ে ফেরেন শুভমানরা। আর আজ, রবিবার সুপার সানডেতে লখনউকে সহজেই হারাল গুজরাত টাইটান্স। প্রথমে প্রসিদ্ধ কৃষ্ণের বোলিংয়ে মুখ থুবড়ে পড়েন ঋষভ পন্থরা। খেলার শুরুটা একেবারেই ভালো করেনি লখনউ সুপার জায়ান্টস। গুজরাত টাইটান্সদের বিরুদ্ধে কেউ অর্ধশতরান করতে পারেননি। এইডেন মার্করামের দৌলতে তাও কিছুটা মানরক্ষা হয় লখনউয়ের। কলকাতার বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলা মুকুল চৌধুরীও এদিন লখনউয়ের হয়ে ব্য়াট হাতে বিফল হন। প্রথমে ব্যাট করতে নেমে আট উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে লখনউ। 

জবাবে ব্যাট করতে নেমে জ্বলে ওঠেন গুজরাতের অধিনায়ক শুভমান গিল, করেন হাফসেঞ্চুরি। তাঁকে যোগ্য সঙ্গ দেন জস বাটলার। তিনি ৩৭ বলে ৬০ রান হাঁকান। ঘরের মাঠে লখনউকে হেলায় হারিয়ে বাড়তি অক্সিজেন পেল গুজরাত। ব্যাটিং বিপর্যয়ের পর, লখনউ সুপার জায়ান্টসের হয়ে সেভাবে কাউকে দাপটের সঙ্গে বোলিংও করতে দেখা যায়নি। সেভাবে দাগ কাটতে পারেননি কোনও বোলারই। একটি করে উইকেট নিয়েছেন মহম্মদ সামি, দিগবেশ সিং রাঠি ও জর্জ লিন্ডে।

আরও পডুন: মিলল খেলার ছাড়পত্র, KKR-এর শক্তি বৃদ্ধি করতে দলে ফিরছেন তারকা বোলার

অপরদিকে গুজরাতের প্রসিদ্ধ কৃষ্ণ একাই নিয়েছেন ৪টি উইকেট। অশোক শর্মা নিয়েছেন দুটি উইকেট। সিরাজ এবং কাগিসো রাবাদা একটি করে উইকেট নিয়েছেন। ব্যাটাররা ব্যর্থ হওয়ার পর বোলাররাও এদিন ডুবিয়েছে লখনউকে। সাত উইকেট ও আট বল বাকি থাকতে এদিন ম্যাচ জেতে গুজরাত টাইটান্স।

চন্দ্রগ্রহণের পর চারটি জিনিস দান করুন, ধন-সম্পত্তি উপচে পড়বে সংসারে

রাখি পূর্ণিমার পবিত্র লগ্নে বিদেশ থেকে চাকরির প্রস্তাব, ভ্রমণে সতর্ক থাকতে হবে ৫ রাশির জাতকদের

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার