ঘরের মাঠে হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের জন্য ঝাঁপাচ্ছে গুজরাত

Share:

নিজস্ব প্রতিনিধি : ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামছে গুজরাত টাইটান্স। প্রথম ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে শুভমন গিলরা জিতলেও পরের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হেরে যায়। চেন্নাইয়ের বিরুদ্ধে ৬৩ রানে হেরে যাওয়ার পর ক্রিকেট মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে গুজরাত কি সত্যিই এবারে আইপিএল চ্যাম্পিয়ান হওয়ার দাবিদার। রবিবারের ম্যাচে গুজরাত কি পারবে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব জাহির করতে, এখন সেটাই দেখার।

গুজরাত টাইটান্সের কাছে সবচেয়ে বেশি সমস্যা ডেভিড মিলার, রশিদ খানের ফর্ম। পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, ডেভিড মিলার গত ১৫টি ইনিংসে ৩০-এর ওপর রান করতে পারেননি। স্ট্রাইক রেট ১১৯, গত ১৩ বছরের ইতিহাসে যা সবচেয়ে খারাপ। অন্যদিকে রশিদ খানের পারফরমেন্সও তলানিতে রয়েছে। পাশাপাশি মহম্মদ সামির অভাব এখনও পূরণ করতে পারেনি গুজরাত টাইটান্স। এদিন মোহিত শর্মা ও সাই সুদর্শন ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে কাজ করবে বলে জানা যাচ্ছে, অর্থাৎ সাই সুদর্শন খেললে মোহিত শর্মা খেলবে না আর মোহিত শর্মা খেললে সাই সুদর্শন খেলবে না। জানা গিয়েছে, গুজরাত টাইটান্সের দলে যোগ দিয়েছে ম্যাথু ওয়াদে। 

অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদের অনেক খেলোয়াড়ই রয়েছেন যাদের কাছে গুজরাতের নরেন্দ্র মোদি স্টেডিয়াম খুব চেনা। কারোর কাছে এই মাঠ খুবই লাকিও। সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার ট্রাভিস হেডের কাছে এই মাঠ খুবই লাকি কারণ, ২০২৩ সালের বিশ্বকাপে এই মাঠেই দুর্ধর্ষ পারফরমেন্স করেছিলেন হেড। সানরাইজার্সের মধ্যে অভিষেক শর্মা ও হেনরিচ ক্লাসেনের মতো ব্যাটসম্যানরাও রয়েছেন, যারা বর্তমান দুর্ধর্ষ ফর্মে রয়েছেন। যেহেতু নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ ব্যাটিং সহায়ক, তাই এই পিচে ব্যাটসম্যানরা অ্যাডভানটেজ পাবে বলেই মনে করা হচ্ছে। জানা গিয়েছে, সাইরাইজার্স যদি প্রথমে বল করতে নামে, তাহলে উমরান মালিক বা নীতিশ রানাকে দিয়ে বল করাবে। সেক্ষেত্রে ব্যাটিংয়ের সময়ে এদের একজনের পরিবর্তে ব্যাট করতে নামবে ট্রাভিস হেড।

ক্লাসরুমে ঢুকতে না পেরে রাস্তায় বসে বিক্ষোভ প্রাথমিকের পড়ুয়াদের

টাকা দিতে না পারায় কিশোরীর পা ভেঙে দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

‘আচমকা সিনেমা বাতিল, কখনও অভিনেতাদের ক্ষতির কথা ভেবেছেন?’ প্রযোজকদের প্রশ্ন রণবীরের

অসুস্থতার কারণ দেখিয়ে মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি

গ্রেফতার কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল

বিডিও পদ থেকেই অপসারিত জাহাঙ্গির খান ঘনিষ্ঠ শানু বক্সি

হুমায়ুন কবীরের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার, ক্ষুব্ধ নওদার বিধায়ক

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

আইপিএল জুড়ে দুহাতে আগলে রেখেছিলেন, চিনে নিন বৈভবের সেই ছায়াসঙ্গীকে

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা

প্রযুক্তিগত ত্রুটিতে পরিষেবায় বিঘ্ন, চরম ভোগান্তিতে মার্কিন ভিসা আবেদনকারীরা