‘ভারতীয় বোলারদের ঘৃণা করি’, বেফাঁস মন্তব্য হতাশ পাক ব্যাটারের

Share:

নিজস্ব প্রতিনিধি: এশিয়ান গেমসে ভারতের বিরুদ্ধে একা কুম্ভ হয়ে লড়াই করেছিলেন পাকিস্তানের তরুণ ব্যাটার হাসান নাওয়াজ। ৯৬ রানের লম্বা ইনিংস খেলেও সোনা ছিনিয়ে আনতে পারেনি। ভারতীয় বোলারদের দাপটের কাছে কার্যত মাথা নত করতে হয়েছে পাকিস্তানের ব্যাটারদের। এই হারের ধাক্কার মধ্যেই সামনে এসেছে হাসান নাওয়াজের একটি বেফাঁস মন্তব্য। যা নিয়ে রীতিমত ক্রিকেট মহলে শুরু হয়েছে জোর চর্চা।  এশিয়ান গেমসের আগে একটি সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছে যেখানে হাসানকে বলতে শোনা গিয়েছে তিনি  ভারতীয় বোলারদের ঘৃণা করেন।   

কিছুদিন আগে পাকিস্তানি সাংবাদিক কাদির খোয়াজাকে দেওয়া সাক্ষাৎকারে নওয়াজকে প্রশ্ন করা হয়েছিল, বিশ্বের কোন বোলারকে তিনি আক্রমণ করতে চান। কোনও নির্দিষ্ট বোলারের নাম না করে তিনি সরাসরি ভারতীয় দলকে নিশানা করেছিলেন। তাঁর দাবি ছিল, ভারতীয় দলের প্রত্যেক বোলারের বিরুদ্ধেই আক্রমণাত্মক ব্যাটিং করতে চান। সেই সঙ্গেই জানান, প্রতিটি ভারতীয় বোলারের প্রতি তাঁর ‘ঘৃণা’ রয়েছে। তিনি সাক্ষাৎকারে বলেন, ‘এটা ভারতীয় দল, আর স্বাভাবিকভাবেই আমরা সেই বোলারদের আক্রমণ করার কথা ভাবি। ওদের প্রতিটি বোলারকেই আমরা অপছন্দ করি বিষয়টা একদম পরিষ্কার।’ 

আরও পড়ুন: বিরাট দায়িত্ব নিয়ে পাকিস্তান টিমে যোগ দিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার

সেই সাক্ষাৎকার দেওয়ার পরেই এশিয়ান গেমসের ফাইনালে সেই ভারতীয় বোলিং আক্রমণের সামনেই ব্যাট হাতে ঝড় তোলেন নওয়াজ। ৫১ বলে ৯৬ রানের দুরন্ত ইনিংসে ছিল ৫টি চার ও ৭টি ছক্কা। একটা সময় মনে হচ্ছিল, তাঁর ব্যাটেই হয়তো ম্যাচের সমীকরণ বদলে যাবে। কিন্তু শেষ পর্যন্ত ভারতীয় বোলাররা চাপ বজায় রাখেন এবং পাকিস্তান ১৯ রানে হারিয়ে দেয়। 

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’

৫০০ টাকার নোটে মহাত্মা গান্ধির ছবি নিয়ে আপত্তিকর রিল ভিডিও, গ্রেফতার জনপ্রিয় নেটপ্রভাবী

সেপ্টেম্বরে পেলেও অক্টোবরে নাও ঢুকতে পারে অন্নপূর্ণার টাকা! কাদের জন্য দুঃসংবাদ?

গ্যাস সিলিন্ডার খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের, ভিতর থেকে মিলল ১২৭ বোতল মদ

নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার গৃহশিক্ষক, চাঞ্চল্য কালীগঞ্জে

দুর্গাপুজোর আগে সুখবর, একধাক্কায় তিন হাজার টাকা ভাতা বাড়ল কর্মবন্ধুদের, ঘোষণা শুভেন্দুর

‘কলকাতা থেকে ব্রিটেন-ইউরোপ পর্যন্ত সরাসরি বিমান,’ কেন্দ্রীয় মন্ত্রীকে অনুরোধ মুখ্যমন্ত্রীর

মন্ত্রিসভা থেকে বিদায় হরদীপ সিংহ পুরীর? রাজ্যসভায় বিজেপির মনোনয়ন পেলেন না

সুপ্রিম কোর্টে স্বস্তি, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন কার্ল ডাইসারোথ, পিটার হেগেম্যান এবং গেওর্গ নাগেল

ইরানের হামলার ভয়‍! ব্রিটেনের সামরিক ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নিল আমেরিকা

‘ভারতীয় বোলারদের ঘৃণা করি’, বেফাঁস মন্তব্য হতাশ পাক ব্যাটারের

বাদ পড়া ভোটারদের ফের বাড়িতে গেলে হামলার ভয়! আতঙ্কে চিঠি দিলেন বিএলও-রা

বিরাট দায়িত্ব নিয়ে পাকিস্তান টিমে যোগ দিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার