রিকেলটনের দুরন্ত শতরান, আফগানদের ৩১৬ রানের লক্ষ্য দিল প্রোটিয়ারা

Share:

নিজস্ব প্রতিনিধি করাচি: ওপেনার রায়ান রিকেলটনের অনবদ্য শতরান এবং অধিনায়ক টেম্বা বাভুমা ও রাসি ভ্যান ডার দুসেনের জোড়া অর্ধশতরানের সুবাদে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড় গড়ল দক্ষিণ আফ্রিকা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১৫ রান তুলল প্রোটিয়ারা। কোনও আফগান বোলারই বল হাতে তেমন নজর কাড়তে পারেননি। যদিও সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসাবে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার রেকর্ড গড়েছেন আফগান অলরাউন্ডার মহম্মদ নবি।

করাচির ন্যাশনাল ব্যাঙ্ক স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। শুরু থেকেই দেখে শুনতে খেলতে থাকেন প্রোটিয়া দলের দুই ওপেনার রায়ান রিকেলটন ও টনি ডি জর্জি। যদিও বেশিদূর এগোতে পারেনি এই জুটি। ষষ্ঠ ওভারে বল করতে এসে জর্জিকে (১১) ফিরিয়ে দক্ষিণ আফ্রিকাকে প্রথম ধাক্কা দেন মহম্মদ নবি। কিন্তু তাতে খুব একটা সুবিধা হয়নি আফগানদের। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে আফগান বোলারদের সব আক্রমণ নির্বিষ করে রান মেশিন সচল রাখেন রিকেলটন ও অধিনায়ক টেম্বা বাভুমা। ক্রমশই ম্যাচের নিয়ন্ত্রণে নিয়ে নেন। দুজনে অনায়াসে অর্ধশতরান পার করেন। অবলীলায় দলকে দেড়শো রানের গণ্ডি পার করিয়ে দেন। শেষ পর্যন্ত আফগান বোলারদের চোখের জলে নাকের জলে করে দেওয়া বাভুমাকে (৫৮) ফিরিয়ে ১২৯ রানের জুটি ভাঙেন সেই মহম্মদ নবি।

এর পর রাসি ভ্যান ডার দুসেনকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান রিকেলটন। ছয় ছয়বার নব্বইয়ের ঘর থেকে আউট হয়ে সাজঘরে ফেরা প্রোটিয়া ওপেনার এদিন অবশ্য দুরন্ত ছন্দে খেলে শতরান করেন। অবশ্য সেঞ্চুরির পর বেশিদূর যেতে পারেননি রিকেটলন। রান আউট হয়ে ফেরার আগে ১০৬ বলে করেন ১০৩ রান। তাঁর ইনিংস সাজানো ছিল সাতটি চার ও একটি ছক্কায়।

রিকেলটন সাজঘরে ফেরার পরে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন রাসি ভ্যান ডার দুসেন ও আইডেন মার্করাম। দুজনে চতুর্থ উইকেটে ৪৭ রান যোগ করেন। ৪৬ বলে ৫২ রান করে নূর আমেদের বলে ফেরেন দুসেন। এর পর হাত খুলে চালিয়ে খেলতে থাকেন মার্করাম। তাঁকে সঙ্গ দেন ডেভিড মিলার। দুজনে ৩২ বলে ৫৯ রান যোগ করেন। ১৪ রান করে ফেরেন মিলার। খানিকবাদে শূন্য রানে ফেরেন মার্কো জানসেন। শেষ পর্যন্ত ৩১৫ রানে দলকে পৌঁছে দেন মার্করাম ও ইউয়ান মালডার। ৩৬ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন মার্করাম। আর মালডার অপরাজিত থাকেন ৬ বলে ১২ রান করে।

‘তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো বন্ধু, আবারও একসঙ্গে হাসতে হবে’, রাজেশের জন্য প্রার্থনা অক্ষয়ের

এবার একসঙ্গে ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ, অস্বস্তিতে কালীঘাট-তৃণমূল

নর্দমার নোংরা জলে ধোয়া কেটলিতেই তৈরি হচ্ছে চা, ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটনাগরিকরা

আজ প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে মুর্শিদাবাদ সফরে শুভেন্দু, নজরে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি জনসভা

দেশের মাটিতেই তৈরি হবে ‘আয়রন ডোম’! বড় পদক্ষেপের পথে ভারত-ইজরায়েল

দীর্ঘ ১৬ বছর পর কলকাতা পেল মহিলা ওসি, রদবদল ৩৩ ইন্সপেক্টরের

ইউরোপে না গিয়েও বিদেশ ভ্রমণের অনুভূতি! বর্ষায় ঘুরে আসুন এই ১০ জায়গায়

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের প্রথম ম্যাচ খেলা হবে চেন্নাইতে, ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদি

ভোর থেকে ঝেঁপে বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা! কোন কোন জেলায় দুর্যোগ?

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

গুরুগ্রামে পুলিশ-গ্যাংস্টার গুলির লড়াই, নিহত ৪ দুষ্কৃতী, আহত তিন পুলিশকর্মী

সূর্য-মঙ্গলের মিলনে পঞ্চক যোগের সৃষ্টি, ঝড় উঠতে চলেছে ৪ রাশির জাতকদের জীবনে

আসবে অঢেল টাকা, সংসারে মা লক্ষ্মীর কৃপা ফেরাতে ঘরে রাখুন মাটির এই জিনিস