বিধ্বংসী শামি-সিরাজ, শ্রীলঙ্কাকে দুরমুশ করে সেমিফাইনালে রোহিতরা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামই যেন উঠে এলো ওয়াংখেড়েতে। এশিয়া কাপের ফাইনালেরই যেন রিপ্লে দেখা গেল বৃহস্পতিবার রাতে। কলম্বোয় মহম্মদ সিরাজের আগুন ঝরানো বোলিংয়ে ৫০ রানেই গুটিয়ে গিয়েছিলেন দাসুন শানাকারা। এদিনও সেই সিরাজই ভেঙে দিলেন কুশল মেন্ডিজদের শিরদাঁড়া। আর তাঁর সঙ্গে বিধ্বংসী হয়ে শ্রীলঙ্কাকে দুরমুশ করলেন মহম্মদ শামি। জয়ের জন্য ৩৫৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ৫৫ রানে গুটিয়ে গেল প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নরা। 

ওয়াংখেড়ে স্টেডিয়ামে এদিন প্রথমে ব্যাট করতে নেমে শুভমন গিল-বিরাট কোহলি আর শ্রেয়স আইয়ারের চওড়া ব্যাটে ভর করে ৮ উইকেট হারিয়ে ৩৫৭ রান তোলে টিম ইন্ডিয়া। জয়ের জন্য পাহাড়সম রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ের মুখে পড়ে শ্রীলঙ্কা। প্রথম বলেই ছন্দে থাকা পাথুম নিশাঙ্কাকে শূন্য রানে ফিরিয়ে দেন যশপ্রীত বুমরা। পরের ওভারে বল করতে এসে লঙ্কা শিবিরকে জোড়া ধাক্কা দেন মহম্মদ সিরাজ। প্রথম বলে ফেরান দিমুথ করুণারত্নেকে (০) আর পঞ্চম বলে ফেরান ফর্মে থাকা সাদিরা সামারাবিক্রমাকে (০)। চতুর্থ ওভারে বল করতে এসে অধিনায়ক কুশল মেন্ডিজকে (১) ফিরিয়ে শ্রীলঙ্কার ব্যাটিং মেরুদণ্ড গুঁড়িয়ে দেন। সিরাজ ত্রাসে ঠকঠকিয়ে কাঁপতে শুরু করে দেন শ্রীলঙ্কার মিডল সারির ব্যাটাররা।

সিরাজ যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই আগুন ঝরানো বোলিং শুরু করেন মহম্মদ শামি। দশম ওভারে বল করতে এসে লঙ্কা শিবিরে ফের জোড়া ধাক্কা দেন তিনি। তৃতীয় বলে সাজঘরে ফেরান চারিথ আসলঙ্কাকে (২৪ বলে ১)। আর পরের বলে দুসান হেমন্তাকে (০)। নিজের পরের ওভারেই দুষ্যন্ত চামিরাকে (০) ফিরিয়ে দেন শামি। খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। তাঁকে (১২) বেশি দূর এগোতে দেননি সেই শামি। ২৯  রানে ৮ উইকেট হারানো শ্রীলঙ্কা কতক্ষণ লড়াই করতে পারে তা নিয়ে বাজি ধরাও শুরু করেন অনেকে। শেষ পর্যন্ত নবম উইকেটে জুটি বেঁধে ২০ রান যোগ করে দলকে চরম লজ্জার হাত থেকে বাঁচান মাহেশ তিকশানা ও কাসুন রাজিথা। ১৮তম ওভারে রাজিথাকে (১৪) ফিরিয়ে জুটি ভাঙেন শামি। ৫ উইকেট নেওয়া দিলশান মধুশঙ্কাকে (৫) ফিরিয়ে দিয়ে শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে দেন রবীন্দ্র জাদেজা।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের