লঙ্কা বধ করে কার্যত সেমিতে নিউজিল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: শ্রীলঙ্কাকে উড়িয়ে বিশ্বকাপের শেষ চারে যাওয়ার সম্ভাবনা আরও উজ্জ্বল করল নিউজিল্যান্ড। জয়ের জন্য ১৭২ রানের লক্ষ্য দিয়েছিলেন কুশল মেন্ডিজরা। ২৩.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যান কেন উইলিয়ামসনরা। বিশাল জয়ের ফলে নেট রান রেটও অনেকটা বাড়িয়ে নিয়েছে কিউইরা। আর তাতেই চাপে পড়ে গেল পাকিস্তান ও আফগানিস্তান।

বৃহস্পতিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠিয়েছিলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। কিন্তু ট্রেন্ট বোল্ট-মিচেল স্যান্টনারদের আগুন ঝরানো বোলিংয়ের মুখে পড়ে মাত্র ১৭১ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। প্রথম দিকে কুশল পেরেরা ও শেষের দিকে মাহেশ তিকশানা সামান্য প্রতিরোধ গড়ে তুলতে সফল হন। জয়ের জন্য ব্যাট করতে নেমেই শুরু থেকে চালিয়ে খেলতে থাকেন নিউজিল্যান্ডের দুই ওপেনার ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র। ৬.৪ ওভারেই ৫০ রান তুলে নেন। দুজনকেই দেখে মনে হচ্ছিল বড় রানের ইনিংস খেলবেন। যদিও তা হয়নি। ১৩তম ওভারে বল করতে এসে জুটি ভেঙে শ্রীলঙ্কাকে প্রথম সাফল্য এনে দেন দুষ্যন্ত চামিরা। সাজঘরে ফিরিয়ে দেন কনওয়েকে (৪২ বলে ৪৫)। ঠিক পরের ওভারেই রাচিন রবীন্দ্রকে (৩৪ বলে ৪২) ফিরিয়ে কিউই শিবিরে ফের আঘাত হানেন মাহেশ তিকশানা। পর পর দুই উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় নিউজিল্যান্ড।

তৃতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ও ডারিল মিচেল। দুজনে ৪২ রানের জুটি গড়েন। ১৯তম ওভারে বল করতে এসে কিউই অধিনায়ককে (১৫ বলে ১৪) সাজঘরে ফিরিয়ে দেন অ্যাঞ্জেলো ম্যাথুজ।  অকারণে তাড়াহুড়ো করতে গিয়ে সাদিরা সামারাবিক্রমার বলে রান আউট হয়ে ফিরে যান মার্ক চাপম্যান (৭)। পর পর উইকেট হারালেও তাণ্ডব চালানো বন্ধ করেননি চার নম্বরে ব্যাট করতে নামা ডারিল মিচেল। তাঁর তাণ্ডব থামান অ্যাঞ্জেলো ম্যাথুজ। যদিও আউট হওয়ার আগে ৫টি চার ও দুই ছক্কার সাহায্যে ৩১ বলে ৪৩ রান করে যান মিচেল এবং দলকে জেতার মুখে রেখে যান। শেষ পর্যন্ত ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে গ্লেন ফিলিপস (অপরাজিত ১৭) ও টম লাথাম (অপরাজিত ২) দলকে কাঙ্খিত জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।

রিল নয়, রিয়েল! সেনার অনুষ্ঠানের ফাঁকে বান্ধবীকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব পাইলটের

মাদক মামলায় আরিয়ানের পাশে ছিলেন রিয়া, নিয়মিত যোগাযোগ রাখতেন, মুখ খুললেন অভিনেত্রী

তোলাবাজির থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে

জঙ্গলমহলে অবৈধভাবে বালি তোলা যাবে না, প্রশাসনকে কড়া নির্দেশ মন্ত্রী রাজেশ মাহাতোর

‘সংসারের সংকীর্তন’ ধারাবাহিকে কাঞ্চনের এন্ট্রি, কোন চরিত্রে দেখা যাবে অভিনেতাকে?

শৌচালয়ে মাসের পর মাস বন্দি গৃহবধূ, চরম নির্যাতন শ্বশুড়বাড়ির সদস্যদের

‘তারকেশ্বর মন্দির নিয়ে একাধিক ভাবনা চিন্তা রয়েছে’, জানালেন মুখ্যমন্ত্রী

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

তৃণমূলের প্রাক্তন বিধায়ককে লক্ষ্য করে ডিম, ব্যাপক চাঞ্চল্য নৈহাটিতে

সাত বছরের রামিসার যৌনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে জল দিয়ে ধুয়ে ফেলেছিল ধর্ষক

লক্ষ্মীর ভান্ডারের প্রাপ্য টাকা ৫ বছর ধরে ঢুকেছে অন্যের ব্যাংক অ্যাকাউন্টে, শোরগোল হরিশ্চন্দ্রপুরে