সেমিফাইনালে জেতার চেয়ে বেশি হেরেছে টিম ইন্ডিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: রাত পোহালেই বিশ্বকাপের মহারণ। বুধবার দুপুরে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে রোহিত শর্মার ভারত। চলতি প্রতিযোগিতায় এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত ব্লু ব্রিগেড। গ্রুপ লিগের ৯ ম্যাচেই জয় হাসিল করেছে রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। ওয়াংখেড়েতে কী অশ্বমেধের মতো ছুটবে ভারত, ওই প্রশ্নের জবাব পেতে মুখিয়ে গোটা বিশ্বের ক্রিকেট অনুরাগীরা।

যদিও ইতিহাস বলছে, সেমিফাইনালে ভারতের পারফরম্যান্স নেতিবাচক। গত দু’বার সেমিফাইনালে উঠেও ফাইনালের ছাড়পত্র জোগাড় করে নিতে পারেননি বিরাট কোহলি-রোহিত শর্মারা। পরিসংখ্যান বলছে, ১৯৭৫ সালে শুরু হওয়া বিশ্বকাপ প্রতিযোগিতায় চলতি বছর ধরে ১৩ বারের মধ্যে আট বারই সেমিফাইনালে পৌঁছেছে  টিম ইন্ডিয়া। আগের সাতটি সেমিফাইনালের মধ্যে তিনটিতে মাত্র জয় হাসিল করেছে ব্লু ব্রিগেড। চার বার হেরে বিদায় নিতে হয়েছিল।

১৯৮৩ সালে প্রথমবার সেমিতে পৌঁছেছিল কপিল দেবের নেতৃত্বাধীন ভারত। সেবার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল। এর পর ১৯৮৭,১৯৯৬, ২০০৩,২০১১,২০১৫, ২০১৯ সালেও শেষ চারে পৌঁছেছিল টিম ইন্ডিয়া। ১৯৮৭ সালে মুম্বইয়ের ওয়াংখেড়েতে ইংল্যান্ডের কাছে হারতে হয়েছিল কপিল দেবদের। ১৯৯৬ সালে ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। ওই ম্যাচেও হার স্বীকার করতে হয়েছিল ব্লু ব্রিগেডকে। ২০০৩ সালে সেমিফাইনালে কেনিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন দল। আট বছর বাদে ২০২১ সালে সেমিফাইনালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দল পাকিস্তানকে হারিয়ে ফের ফাইনালে পৌঁছেছিল। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন  হয়েছিল। কিন্তু ২০১৫ ও ২০১৯ সালে শেষ চারে উঠলেও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল বিরাট কোহলি ও রোহিত শর্মাদের।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ