শ্রীলঙ্কাকে ১৭১ রানে বেঁধে রাখল নিউজিল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: ‘বাঁচা-মরার’ ম্যাচে আগুন ঝরালেন কিউই বোলাররা। আর সেই আগুনে ছারখার হয়ে গেল শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ। ৪৬.৪ ওভারে ১৭১ রানে গুটিয়ে গেলেন লঙ্কান লায়নরা। কুশল পেরেরা (৫১) আর মাহেশ তিকশানা (৩৮) বাদে  শ্রীলঙ্কার কোনও ব্যাটারই সামান্য প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।

দুই ভিন লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। শেষ চারে যাওয়ার জন্য অবশ্যই জয় চাই কিউইদের। উল্টোদিকে শেষ আটে জায়গা করে নিতে জয় পেতেই হবে কুশল মেন্ডিজদের। টসে জিতে এদিন প্রথমে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। দ্বিতীয় ওভারে ছন্দে থাকা পাথুম নিশাঙ্কাকে (২) ফিরিয়ে লঙ্কা শিবিরে জোর ধাক্কা দেন টিম সাউদি। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দলকে টেনে তোলার চেষ্টা চালিয়েছেন কুশল পেরেরা ও কুশল মেন্ডিজ। পঞ্চম ওভারে বল করতে এসে শ্রীলঙ্কা শিবিরে জোড়া আঘাত হানেন ট্রেন্ট বোল্ট। প্রথম বলে ফেরান কুশল মেন্ডিজকে (৬)। দুই বল বাদে ফিরিয়ে দেন সাদিরা সামারাবিক্রমাকে (১)  ফিরিয়ে জোর ধাক্কা দেন ট্রেন্ট। আগের ম্যাচে শতরান করা আসলঙ্কাকে (৮) বড় রানের ইনিংস গড়ার আগে ফেরান বোল্ট। পরের ওভারে ফিরে ফিরে যান অর্ধশতরান করা পেরেরা। তাঁকে আউট করেন লকি ফার্গুসন।

৭০ রানে ৫ উইকেট হারিয়ে রীতিমতিও ধুঁকতে থাকা শ্রীলঙ্কা। এর পরে ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন অ্যাঞ্জেলো ম্যাথুজ ও ধনঞ্জয় ডি’সিলভা। দেখেশুনে সতর্কভাবেই খেলছিলেন দুজনে। ম্যাথুজকে (১৬) ফিরিয়ে ৩৪ রানের জুটি ভাঙেন মিচেল স্যান্টনার। স্কোর বোর্ডে এক রান যোগ হতে না হতেই ধনঞ্জয়কে ফেরান সেই স্যান্টনার। ২৪তম ওভারে চামিকা করুণারত্নেকে ফিরিয়ে দেন লকি ফার্গুসন। নবম উইকেটে দুষ্যন্ত চামিরাকে নিয়ে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান মাহেশ তিকশানা। তবে ওই জুটিকে বেশিদূর এগোতে দেননি রাচিন রবীন্দ্র। চামিরাকে (১) সাজঘরে ফিরিয়ে দেন তিনি। শেষ উইকেটে জুটি বেঁধে ‘কুম্ভ’ হয়ে লড়াই করতে থাকেন তিকশানা ও দিলশান মধুশঙ্কা। দুজনে ৪৩ রানের জুটি গড়েন। মধুশঙ্কাকে (১৯) ফিরিয়ে শ্রীলঙ্কার ইনিংশ গুটিয়ে দেন রাচিন রবীন্দ্র। ৩৮ রানে অপরাজিত থাকেন তিকশানা।    

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা