হারের শঙ্কা নিয়ে লায়নদের মুখোমুখি টাইগাররা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এক দল টানা ছয় ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে সবার আগে বিদায় নিয়েছে। অন্য দল ৫ ম্যাচ হারলেও সেমিতে যাওয়ার ক্ষীণ একটা সুযোগ রয়েছে। তবে দুই দলেরই প্রধান লক্ষ্য, পয়েন্ট তালিকায় প্রথম আটে ঠাঁই করে নিয়ে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সরাসরি খেলা। সেই লক্ষ্য নিয়ে আজ সোমবার দিল্লির অরুণ জেটলি মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

চলতি বিশ্বকাপে দল গঠন থেকেই শুরু হয়েছিল বাংলাদেশ দলে অশান্তি। চরম নোংরামি করে তামিম ইকবালের মতো দেশের সেরা ব্যাটারকে বাদ রেখেই বিশ্বকাপ খেলতে ভারতে পা রেখেছিলেন সাকিব আল হাসানরা। প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারানোর পরেই সেমিতে খেলার হুঙ্কার ছেড়েছিলেন টাইগারদের কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। কিন্তু তার পরে টানা ছয় ম্যাচে প্রতিপক্ষের কাছে গোহারা হারতে হয়েছে সাকিবদের। মাহমুদুল্লাহ বাদে বাংলাদেশের কোনও ব্যাটার ব্যাটে রান পাননি। বোলারদের অবস্থাও তথৈবচ। উল্টোদিকে প্রথম তিন ম্যাচ লড়াই করেও হেরে গিয়েছিল লঙ্কান লায়নরা। ফের দুই ম্যাচ জিতে আশা জাগিয়েছিলেন কুশল মেন্ডিজরা। কিন্তু ফের দুই ম্যাচ হেরে কার্যত ছিটকে গিয়েছেন বিশ্বকাপ থেকে। আজকে জিতলে অন্তত শেষ চারে যাওয়ার আশা খানিকটা জিইয়ে রাখতে পারবেন। ১৯৯২ সালের বিশ্ব চ্যাম্পিয়ন দলের ব্যাটার এবং বোলাররাও বিশ্বকাপের মঞ্চে প্রত্যাশা পূরণ করতে পারেননি।

মুখোমুখি পরিসংখ্যানে বাংলাদেশের তুলনায় অনেক এগিয়ে শ্রীলঙ্কা। একদিনের ক্রিকেটে দুই দল এখনও পর্যন্ত ৫৩ বার মুখোমুখি হয়েছে। শ্রীলঙ্কা জিতেছে ৪২ বার। আর বাংলাদেশ জয় পেয়েছে ৯ ম্যাচে। দুটি ম্যাচে কোনও নিষ্পত্তি হয়নি। বিশ্বকাপের আসরে অবশ্য শ্রীলঙ্কার বিরুদ্ধে চার বার মুখোমুখি হয়েছে টাইগাররা। তিন বার জিতেছে লঙ্কান লায়নরা। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। গত বিশ্বকাপে দুই দলের সাক্ষাতকার বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। ২০০৩, ২০০৭ ও ২০১৫ সালে জয়ী হয়েছিল শ্রীলঙ্কা। বিশ্বকাপের আসরে বাংলাদেশের বিরুদ্ধে শ্রীলঙ্কার সর্বোচ্চ স্কোর ৩৩২ আর সর্বনিম্ন ১২৬। উল্টোদিকে লঙ্কান লায়নদের বিরুদ্ধে টাইগারদের সর্বোচ্চ স্কোর ২৪০ এবং সর্বনিম্ন ১১২।   

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা

যৌন মন্ত্রক গঠনের প্রস্তাব ঘিরে তুলকালাম, সংসদের ভিতরেই ঘুষোঘুষি-লাথালাথিতে জড়ালেন সাংসদরা

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, কালীপুজোর আগেই সাড়ে ৮ হাজার শূন্যপদে নিয়োগ

ক্রাইম ব্রাঞ্চের অফিসেই দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন! অভিযুক্ত পুলিশকর্তা

উত্তরপ্রদেশে এসআইআরে এক কোটি হিন্দু ভোটারের নাম বাদ, উদ্বিগ্ন যোগী আদিত্যনাথ

‘চলে যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করো…’ ছয় বছরের ছেলেকে নিয়েই ১৮ তলা থেকে ঝাঁপ মহিলার

স্ত্রীর দামি গয়না-ঘড়ি চুরির দায়ে স্বামীকে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ দুবাই আদালতের

‘বাংলায় জ্ঞানেশের পুজো হচ্ছে,’ বিরোধীদের তোপ দেগে বললেন শমীক

প্রেমের প্রস্তাব প্রত্যাখান, ক্লাসে ঢুকে করাত দিয়ে দশম শ্রেণির ছাত্রীর উপরে প্রাণঘাতী হামলা

বাজল ভোটের ঘন্টা, পঞ্জাবে ৪০ আসনে প্রার্থী ঘোষণা আপের

বাজারে মরা মাছ বিক্রি হচ্ছে! ‘দেখেশুনে কিনতে’ নির্দেশ বনমন্ত্রীর

‘মা ফ্লাইওভারে দুর্ঘটনায় অভিযুক্তকে কোমড়ে দড়ি বেঁধে গ্রেফতার করা উচিত,’ দাবি অগ্নিমিত্রার

TET পাশ পরীক্ষার্থীদের ফেল দেখানোর অভিযোগ, ২০২৫-এর প্রাথমিক নিয়োগ ঘিরে হাইকোর্টে মামলা

‘অর্ণবে’র পর ‘মুরাসু’, ফের বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়, কালীপুজোতে ভাসবে বাংলা