এই মুহূর্তে

ইমরান খানকে খুনের ষড়যন্ত্র করছেন পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি, বিস্ফোরক অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: কারাবন্দী পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও ক্রিকেট ইতিহাসের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ইমরান খান বর্তমানে গুরুতর শারীরিক জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তাঁর শারীরিক অবস্থার অবনতি নিয়ে দেশ-বিদেশে উদ্বেগ ক্রমশ বাড়ছে। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে আন্তর্জাতিক ক্রিকেট মহলের একাধিক প্রাক্তন অধিনায়ক পাকিস্তান সরকারের কাছে যৌথভাবে আবেদন জানিয়েছেন, যাতে এই ক্রিকেট কিংবদন্তির সঙ্গে ন্যায্য ও মানবিক আচরণ করা হয়।

এই আবেদনে স্বাক্ষর করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার, কপিল দেব, অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক গ্রেগ চ্যাপেল এবং ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্লাইভ লয়েড। তাঁদের দাবি, ইমরান খানের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা পাকিস্তান সরকারের নৈতিক দায়িত্ব। এই আবহেই বিস্ফোরক অভিযোেগ সামনে এনেছেন ইমরান খানের দুই বোন ডা. উজমা খান ও আলিমা খান। তাঁদের দাবি, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি এবং সেনাপ্রধান আসিম মুনির ইমরান খানকে হুমকি দিয়েছেন। এক সাংবাদিক সম্মেলনে উজমা খান বলেন, সাম্প্রতিক সাক্ষাতে ইমরান খান নিজেই জানিয়েছেন যে তাঁর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র চলছে।

আরও পড়ুন: কাজে এল না শামির ৮ উইকেট, ব্যাটিং বিপর্যয়ে রঞ্জির সেমিতে হেরে বিদায় বাংলার

আলিমা খান আরও জানান, তাঁর ভাইয়ের চোখের সমস্যা দ্রুত বেড়ে চলেছে, অথচ তাঁকে বিশ্বস্থ চিকিৎসকদের সঙ্গে যোগাযোগের অনুমতি দেওয়া হচ্ছে না। পরিবারের পক্ষ থেকে ব্যক্তিগত চিকিৎসক ডা. আসিম ও ডা. ফয়সালের মাধ্যমে স্বাস্থ্যপরীক্ষার অনুরোধ জানানো হলেও তা নাকচ করে দেওয়া হয়েছে। এমনকি পরিবারের প্রতিনিধি হিসেবে কাকাতো ভাই নওশেরওয়ান বুর্কির নাম প্রস্তাব করা হলেও সেটিও গ্রহণ করা হয়নি।

এদিকে ইমরান খানের স্বাস্থ্য নিয়ে তীব্র প্রতিবাদের ঝড় উঠেছে। পাকিস্তানের প্রাক্তন তারকা ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিসের-মত বহু ক্রিকেট কিংবদন্তি দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়ে পাকিস্তান সরকারের প্রতি চাপ বাড়াচ্ছেন। তাঁদের মতে, রাজনৈতিক মতভেদ যাই থাকুক না কেন, একজন জাতীয় ক্রীড়া-আইকনের জীবন ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ব্রুকের বিধ্বংসী শতরান, বিশ্বকাপে পাকিস্তানের ‘মৃত্যুঘন্টা’ বাজিয়ে দিল ইংল্যান্ড

ক্যান্সার আক্রান্ত বাবার শারীরিক অবস্থা সঙ্কটজনক, শিবির ছাড়লেন রিঙ্কু সিংহ

ফারহানের চওড়া ব্যাটে ভর করে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৬৪ রান তুলল পাকিস্তান

বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণ, মুখ খুললেন নোরা ফতেহির ‘প্রেমিক’ আশরাফ হাকিমি

কোচ-অধিনায়ক বদলেও সফল হয়নি , LSG- র ভাগ্য বদলাতে গোয়েঙ্কার নতুন কৌশল

প্রকাশ্যে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি, ভারত-পাকিস্তান একই গ্রুপে, প্রথম ম্যাচ কবে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ