রুটের চোখে ‘বিশ্বের সেরা খেলোয়াড়’ কে জানেন ?

Share:

নিজস্ব প্রতিনিধি : ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়ে জয়ের মুকুট পড়েছে ইংল্যান্ড। বলা যেতে পারে ১৬ বছর পরে নিউজিল্যান্ডের মাটিতে দাদাগিরি দেখাল ইংল্যান্ড। ইংল্যান্ডের তারকা ব্যাটার যে সেঞ্চুরি পাবেন, তার ইঙ্গিত ছিলই। গতকাল সোমবার ৭৩ রানে অপরাজিত ছিলেন জো রুট। এদিন সেঞ্চুরি করেন তিনি।এদিকে ৩২৩ রানের সেই জয়ে ইংল্যান্ডের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন হ্যারি ব্রুক। দ্বিতীয় ইনিংসে জো রুট। জো রুট এবার রাখঢাক রেখে প্রশংসায় মাতলেন ব্রুকের।

ব্রুককে দেওয়া জো রুটের প্রশংসাপত্রটি হল, বাকিদের সঙ্গে ‘বিস্তর ব্যবধানে এগিয়ে বিশ্বের সেরা খেলোয়াড়।’ গত সপ্তাহে ক্রাইস্টচার্চের সেই সেঞ্চুরিতে আইসিসি ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে আসেন ব্রুক। ইংল্যান্ড ৮ উইকেটে ম্যাচটি জেতার পর ওয়েলিংটনে কঠিন কন্ডিশনে খেলেন ১১৫ বলে ১২৩ রানের ইনিংস। সেঞ্চুরি করেছিলেন ৯১ বলে, তাঁর ক্যারিয়ারে দ্বিতীয় দ্রুততম। ২৬ রানে ৩ উইকেট হারানো ইংল্যান্ড ওই সেঞ্চুরিতেই প্রথম ইনিংসে ২৮০ রানের সংগ্রহ পেয়েছিল। দ্বিতীয় ইনিংসে রুটের ১০৬ সব মিলিয়ে ইংল্যান্ডকে এনে দিয়েছিল ৫৮২ রানের লিড।

আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা রুট মনে করেন, তাঁর ইয়র্কশায়ার-সতীর্থ ব্রুকই এ মুহূর্তে সবার ওপরে, ‘ব্রুক এই মুহূর্তে বাকিদের সঙ্গে বিস্তর ব্যবধানে এগিয়ে বিশ্বের সেরা খেলোয়াড়। সে চাপ সইতে পারে, আবার চাপ তৈরি করতে পারে। আপনার মাথার ওপর দিয়ে ছক্কা মারতে পারে, স্কুপ করে নিজের মাথার ওপর দিয়েও সেটা পারে। স্পিনে মারতে পারে, সিমেও।’

সদ্যই রুটের কাছ থেকে এই শীর্ষস্থান ছিনিয়ে নেওয়ার স্বপ্ন ব্রুক দেখেন কি না ? জানতে চাওয়া হয়েছিল ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যানের কাছে। ব্রুক এর উত্তরেও রুটকে প্রশংসা ফিরিয়ে দিলেন, ‘এই সপ্তাহে সে আরেকটি সেঞ্চুরি পেয়েছে। না, সে এই খেলার সর্বকালের সেরা যদি না হয়, তাহলে অবশ্যই অন্যতম সেরা।’

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

তোলাবাজির প্রতিবাদ করায় লাঠি দিয়ে পিটিয়ে বিজেপি কর্মীর হাত ভেঙে দিল দুষ্কৃতীরা, উত্তপ্ত সবং

‘আগের সরকার নয় যে যা খুশি করবেন!’ ট্রোলারদের জবাব দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

মানুষ নয়, CPR দিয়ে বেহুঁশ সাপকে বাঁচালেন ব্যক্তি, ভাইরাল চমকে ওঠা ভিডিও

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেররা পথে ভয়াবহ হামলা, গুলিতে ঝাঁজরা কংগ্রেস নেতার ভাই

বিয়ের দু’বছরের মাথায় বাবা-মা হলেন শোভন-সোহিনী, নায়িকার কোলে পুত্র এল না কন্যা?

ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

Asian Games: শেফালির ঝোড়ো সেঞ্চুরি, বাংলাদেশের বিরুদ্ধে ১৯৬ রানের টার্গেট ভারতের

করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

মুম্বইয়ে একের পর এক পথচারীকে পিষে দিল বেপরোয়া গতির BMW, ঘটনাস্থলেই নিহত ৩

সৌদির তেল পরিকাঠামোয় হুথিদের হামলা, নাগরিকদের সাবধান করল আমেরিকা

এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলে যোগ ৩ দাপুটে বোলারের, কারা তাঁরা?

‘মমতা নেই, অশরীরী আত্মা ঘুরে বেড়াচ্ছে,’ কদর্য আক্রমণ পাপিয়ার