২৮৬ রানে গুটিয়ে গেল রোহিতরা, ৬৬ রানে জয়ী অস্ট্রেলিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, রাজকোট: অস্ট্রেলিয়ার পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে মুখ থুবড়ে পড়ল টিম ইন্ডিয়া। গ্লেন ম্যাক্সওয়েলদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে ২ বল বাকি থাকতেই ২৮৬ রানে গুটিয়ে গেল রোহিত বাহিনী। নিয়ম রক্ষার ম্যাচে জিতে মুখরক্ষা করলেন প্যাট কামিংসরা।

বুধবার টসে জিতে প্রথমে ব্যাট করে ৩৫২ রান তোলে অস্ট্রেলিয়া। ওয়ার্নার (৫৬), মার্শ (৯৬), স্মিথ (৭৪) এবং লাবুশানের (৭২) চওড়া ব্যাটে বড় করে বিশাল রানের ইনিংস খাঁরা করে সফরকারী দল। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। অন্য প্রান্তে শুধু উইকেট আগলে রেখেছিলেন ওয়াশিংটন সুন্দর। প্রথম ১০ ওভারে ৭২ রান তোলে ভারত। পরের ওভারে ওয়াশিংটনকে (১৮) ফিরিয়ে   ভারতকে ধাক্কা দেন ম্যাক্সওয়েল। এর পরে দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে রোহিত ও কোহলি দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ২১ তম ওভারে ম্যাক্সওয়েলের বলে চালিয়ে খেলতে গিয়ে তাঁর হাতেই ধরা পড়ে ৮১ রানে সাজঘরে ফেরেন রোহিত। অল্পের জন্য শতরান ফস্কালেও ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন তিনি। ৫৫০টি ছক্কা হাঁকিয়ে ক্রিস গেলকে টপকে যান।

রোহিত আউট হওয়ার পরে দলকে টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব বর্তেছিল বিরাটের কাঁধে। যেভাবে অজি বোলারদের শাসন করছিলেন তাতে মনে হচ্ছিল শতরান পাবেন। চার হাঁকিয়ে নিজের অর্ধ শতরান পূর্ণ করার খানিক বাদেই ম্যাক্সওয়েলের বলে ফিরে যান কিং কোহলি (৫৬)। ফলে কিছুটা হলেও চাপে পড়ে যায় ভারত। সেই চাপ কাটানোর চেষ্টা চালান শ্রেয়স আইয়ার ও কেএল রাহুল। দেখেশুনে খেলার জন্য রানের গতি কমে যায়। ৫২ রানের পার্টনারশিপ গড়ার পরে মিচেল স্টার্কের বলে ফিরে যান রাহুল (২৬)। ছয় নম্বরে ব্যাট করতে আসা সূর্য কুমার যাদব ছয বলে ছয় রান করে আউট হয়ে যান। ৩৯তম ওভারে বল করতে এসে শ্রেয়সকে (৪৮) সাজঘরের পথ দেখান ম্যাক্সওয়েল। বোলার কুলদীপ যাদব মাত্র ২ রান করেন। শেষের দিকে চালিয়ে খেলে ৩৫ বলে ৩৫ করেন রবীন্দ্র জাদেজা। শেষের ওভারের চতুর্থ বলে সিরাজকে (১) ফিরিয়ে ভারতের ইনিংস গুটিয়ে দেন ক্যামেরন গ্রিন। অস্ট্রেলিয়ার পক্ষে গ্লেন ম্যাক্সওয়েল ৪০ রান খরচ করে চার উইকেট নিয়েছেন।

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়

শাহজাহানদের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার জমিদখলের মামলায় চার্জ গঠন ইডির

নদিয়া সীমান্তের শূন্য রেখায় থাকা ১২ জনকে ফেরত আনল বিএসএফ

সুদীপ-দেবকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল রাজ্য

বিশ্বের মানচিত্রে নতুন করে তুলে ধরা হবে বাংলার সৌন্দর্যকে, দাবি পর্যটন মন্ত্রীর

গাদাগাদি করে চলছে চিকিৎসা, গোকর্ণ স্বাস্থ্যকেন্দ্রের করুণ দশা দেখে চটে লাল মন্ত্রী

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী

গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেকের আপ্ত সহায়ক