ভারতের বিরুদ্ধে শতরান করেও ছিটকে গেলেন গ্রিভস, দ্বিতীয় ODI-তে চাপে ওয়েস্ট ইন্ডিজ

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার জাস্টিন গ্রিভস। নিজের প্রথম ওয়ানডেতে শতরান করে ওয়েস্ট ইন্ডিজকে বড় রান তুলতে সাহায্য করেছিলেন তিনি। কিন্তু সেই দুর্দান্ত ইনিংসের পরই এল খারাপ খবর। ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের ঠিক আগে চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছেন ক্যারিবিয়ান ব্যাটার।     

তিরুঅনন্তপুরমে সিরিজের প্রথম ম্যাচে ১০৮ বলে ১০১ রান করেন গ্রিভস। জন ক্যাম্পবেলের সঙ্গে প্রথম উইকেটে ১৩৫ রানের জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়েছিলেন তিনি। ইনিংস চলাকালীনই পায়ের কাফের সমস্যায় ভুগতে দেখা যায় তাঁকে। একাধিকবার চিকিৎসার প্রয়োজনও হয়েছিল। পরে ব্যাটিং শেষ করে ভারতের ইনিংসের সময় আর মাঠে নামেননি গ্রিভস।  আইসিসির দেওয়া তথ্য অনুযায়ী, দ্বিতীয় ওয়ানডে থেকে গ্রিভসকে এখন পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। এছাড়া, ৩ অক্টোবর হতে চলা তৃতীয় ও শেষ ওয়ানডেতে তার অংশগ্রহণ অনিশ্চিত বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: লক্ষ্যভেদ, এশিয়াডে তিরন্দাজিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ফের সোনা জিতল ভারত

গত ম্যাচে গ্রিভসের শতরানের সুবাদে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে ২৯৫ রান তোলে। তবে সেই রান তাড়া করতে নেমে ভারত ৪১.৪ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। শুভমন গিল করেন ১১০ রান এবং বিরাট কোহলি অপরাজিত ১৩৯ রানের ইনিংস খেলেন। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে যায় ভারত। দ্বিতীয় ওয়ানডে হবে গুয়াহাটিতে। সিরিজে সমতা ফেরাতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ম্যাচটি গুরুত্বপূর্ণ। কিন্তু দলের অন্যতম সফল ব্যাটার গ্রিভসের অনুপস্থিতিতে ব্যাটিং কম্বিনেশনে পরিবর্তন আনতে হবে ক্যারিবিয়ান দলকে। তাঁর পরিবর্তে একাদশে কে সুযোগ পাবেন সেটাই এখন সকলের নজরে রয়েছে। 

 

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

‘খাম’ প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ, ভোটের মাঝে হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট

পানমশলা বিজ্ঞাপনী বিতর্কে FDA-এর শোকজ নোটিশের জবাব দিলেন শাহরুখ-অজয়-টাইগার

‘জ্ঞানেশ কুমার ভূতুরে ভোটার ছেঁটে দিয়েছে তাই বিরোধীদের রাগ,’ কটাক্ষ দিলীপের

আকাশপথে বাংলায় এল বিহারের বাঘিনী, বুধেই বক্সায় প্রবেশ

প্রেমিকার জন্য জলখাবার কিনতে গিয়ে ভরা বাজারে স্ত্রীর কাছে ধরা পড়লেন স্বামী, তার পর…

আয়কর তদন্তের জেরে অসুস্থ হয়ে পড়লেন বাসু ভাগনানি, লন্ডনে হাসপাতালে ভর্তি প্রযোজক

লক্ষ্যভেদ, এশিয়াডে তিরন্দাজিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ফের সোনা জিতল ভারত

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

কাশ্মীরের বদগামে এনকাউন্টার! খতম লস্করের ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষনেতা

ভারতের বিরুদ্ধে শতরান করেও ছিটকে গেলেন গ্রিভস, দ্বিতীয় ODI-তে চাপে ওয়েস্ট ইন্ডিজ

এসআরএফটিআই-কাণ্ডে নবান্নের বড় পদক্ষেপ, ছয় সদস্যের সিট গঠন

সাতসকালে অন্ডালে ED-র হানা, কার বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ?