আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের মুকুট যশপ্রীত বুমরার মাথায়

Share:

নিজস্ব প্রতিনিধি: বল হাতে বিপক্ষের খেলোয়াড়দের নাস্তানাবুদ করে প্রতিপক্ষের ব্যাটারদের কাছে ত্রাস হয়ে উঠেছেন। দলের প্রয়োজনে ব্যাট হাতেও বুক চিতিয়ে লড়াই চালিয়েছেন। আর আএই লড়াইয়ের স্বীকৃতি পেলেন ভারতীয় ক্রিকেট দলের বোলিংয়ের অন্যতম স্তম্ভ তথা স্পিডস্টার যশপ্রীত বুমরা। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি তাঁকেই ২০২৪ সালের টেস্টের বর্ষসেরা খেলোয়াড় (মেনস টেস্ট ক্রিকেটার অফ দ্য ইয়ার) হিসাবে নির্বাচিত করেছে। আর ওই সম্মান পাওয়ার সঙ্গে সঙ্গেই ইতিহাসে নাম লিখিয়েছেন ভারতের স্পিডস্টার। ষষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসাবে আইসিসি’র বছরের সেরা টেস্ট খেলোয়াড়ের সম্মান পেলেন তিনি।

২০২৪ সালে টেস্ট ক্রিকেটে বুমরার পারফরম্যান্স ছিল ঈর্ষণীয়। ভারতের জার্সি গায়ে ১৩টি টেস্ট খেলেছেন। ওই ১৩ টেস্টে গড়ে ১৪.৯২ রান খরচ করে প্রতিপক্ষের ৭১ ব্যাটসম্যানের উইকেট ঝুলিতে পুরেছেন। তার মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফিতে পাঁচ টেস্টের সিরিজে ৩২ উইকেট নিয়েছেন। তাঁর আগুন ঝরানো বোলিং ট্র্যাভিস হেড-স্টিভ স্মিথের কাছে বিভীষিকা হয়ে দাঁড়িয়েছিল। ঘরের মাঠের পাশাপাশি বিদেশের মাটিতেও বুমরার বোলিং পরিসংখ্যান যথেষ্ট উজ্জ্বল।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে প্রথম আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের সম্মান পেয়েছিলেন রাহুল দ্রাবিড়। ২০০৪ সালে ওই শিরোপা জিতেছিলেন ভারতীয় দলের ‘মিস্টার ডিপেন্ডেবল’। এর পরে গৌতম গম্ভীর (২০০৯ ) ও বীরেন্দ্র শেহবাগ আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের সম্মান জিতেছিলেন। ২০১৬ সালে ওই সম্মান পেয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ২০১৮ সালে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের সম্মান দিয়েছিল আইসিসি। কোহলি সম্মানিত হওয়াড় ছয় বছর পরে ফের ভারতের কোনও ক্রিকেটার আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের মুকুট জিতল।

হাইকোর্টের নির্দেশে সই জাল কাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

গানের মধ্যেই পোশাক খুলে গেল জ্যাকলিনের, ‘জুগনি’ মিউজিক ভিডিও নিয়ে বিতর্কের ঝড়

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ

চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার ১৫ বছরের নাবালিকা, গ্রেফতার ল্যাব অপারেটর

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই