একদিনের বিশ্বকাপের পর যুব বিশ্বকাপেও হারল ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি : এবারেও স্বপ্নপূরণ হল না। অনুর্ধ ১৯ বিশ্বকাপ ফাইনালেও অস্ট্রেলিয়ার কাছে হার মানতে হল ভারতকে। একদিনের বিশ্বকাপের পর এবার যুব বিশ্বকাপেও হার মানল উদয় শরণরা। ৭৯ রানে জিতল অস্ট্রেলিয়া।

২৫৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট খুইয়ে চাপে পড়ে যায় ভারত। রান তাড়া করতে গিয়ে এদিন প্রথম থেকেই উইকেটের পতন হতে শুরু করে। ক্রিজে বেশ কিছুক্ষণ মাটি আঁকড়ে পড়ে থাকেন আদর্শ সিং। আদর্শের সঙ্গে মুশির খান কিছুটা সঙ্গত দিলেও বেশিক্ষণ ক্রিজে টেকেননি মুশির। ব্যক্তিগত ২২ রান করে আউট হয়ে যান তিনি।এরপর ৪৭ রানের মাথায় আউট হয়ে যান আদর্শ সিং। ১১৫ রানের মাথাতেই সাত উইকেট পড়ে যায়। এরপর শূন্য রানে আউট হয়ে যান রাজ লিম্বানি। ১২৮ রানে আট উইকেট পড়ে যায় ভারতের। মুরুগান অভিষেক নমন তিওয়ারিকে নিয়ে শেষ চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু পারলেন না। ব্যক্তিগত ৪২ রানের মাথায় ভিডলারের বলে আউট হয়ে যান অভিষেক। নমন তিওয়ারি মহলি ব্রেডম্যান ও রাফ ম্যাকমিলন তিনটি করে উইকেট নেন। পাশাপাশি ক্যালাম ভিডলার দুই উইকেট ও চার্লি অ্যান্ডারসন একটি উইকেট পান। ১৭৪ রানে শেষ হয়ে গেল ভারতের ইনিংস।

এদিন টসে জিতে ব্যাট করতে শুরু করে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। শুরুতেই হোঁচট খায় অস্ট্রেলিয়া। শূন্য রানে স্যাম কনস্টাস আউট হয়ে যায়। এরপর হ্যারি ডিক্সন ও হিউ ওয়েবগেন জুটি বাঁধে। দুজনের মধ্যে ৭৮ রানের জুটি বাঁধল নমন তিওয়ারি। ব্যক্তিগত ৪৮ রানের মাথায় ওয়েবগেনকে আউট করেন তিওয়ারি। এরপর অস্ট্রেলিয়াকে ফের ধাক্কা দিলেন তিওয়ারি। ব্যক্তিগত ৪২ রানের মাথায় ডিক্সনকে আউট করেন তিনি। একশ রানের মধ্যে তিন উইকেট পড়ে যায়। এরপর ম্যাচের রাশ টেনে ধরেন হরজস সিং। প্রথমে রায়ানের সঙ্গে জুটি বাঁধেন হরজস। মাত্র ২০ রানের মাথায় আউট হয়ে যান রায়ান। এরপর কিছুক্ষণের মধ্যেই অর্ধশতরান করেন হরজস। ৫৯ বলে অর্ধশতরান করেন তিনি। এরপরে অবশ্য বেশিক্ষণ টেকেননি হরজস। সৌমি পাণ্ডের বলে আউট হয়ে যান হরজস। দলগত ১৮১ রানের মধ্যেই পাঁচ উইকেট পড়ে যায় অস্ট্রেলিয়ার। হারজস আউট হওয়ার পর রাফ ম্যাকমিলানের উইকেট হারায় অজিরা। রাফকে আউট করলেন মুশির খান। এরপর অলিভার পিক ও অ্যান্ডারসন জুটি বাঁধার চেষ্টা করেন। কিন্তু সেই জুটি অবশ্য বেশিক্ষণ টেকেনি। ব্যক্তিগত ১৩ রানের মাথায় আউট হয়ে যান চার্লি অ্যান্ডারসন। লিম্বানির বলে আউট হয়ে যান অ্যান্ডারসন। অলিভার পিক টম স্ট্রেকারকে সঙ্গে নিয়ে অজিদের ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। অস্ট্রেলিয়ার সপ্তম উইকেটের পতন হয় ২২১ রানের মাথায়। শেষ পর্যন্ত ২৫৩ রানে শেষ হয়েছিল অস্ট্রেলিয়ার ইনিংস।

গর্ভস্থ ভ্রুণ কন্যা জানতে পেরে জোর করে গর্ভপাত, বেঘোরে প্রাণ গেল গৃহবধূর

স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক পেলেন রাজ্যের আট পুলিশ আধিকারিক

অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ১১ বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

নিরামিষের বদলে চিকেন বিরিয়ানি! এয়ারপোর্টে হুলস্থূল কাণ্ড

বাড়িতে মধুচক্র-মাদকের আসর বসানোর দায়ে সাময়িক বরখাস্ত পুলিশের অতিরিক্ত ডিআইজি

টেস্টে নয়া মাইলফলক স্পর্শ কাগিসো রাবাদার, দ্রুততম ৩৫০ উইকেটের মালিক

৪ ছটাক জমির জন্য কাকিমাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করল ভাইপোরা

লিফট ব্যবহারে ‘না’, কংক্রিটের ভারী চাঙর মাথায় সিঁড়ি বেয়ে ২১ তলায় উঠলেন শ্রমিক

‘জ্ঞানেশ কুমার ‘গদ্দার’, পদ ছাড়তেই হবে’, মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ খাড়গের

‘ছোট আঙারিয়া থেকে নন্দীগ্রাম, সব মামলার ফাইল খুলব,’ সিপিএমকে নিশানা শুভেন্দুর

গদি টলমল! তার মধ্যেই দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন ওমর আবদুল্লা

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা