চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মেলবোর্নে অসহায় আত্মসমর্পণ রোহিতদের, ১৮৪ রানে জয়ী অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিনিধিঃ  টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ১৮৪ রানে পরাজয় টিম ইন্ডিয়ার ।  ১৩ ওভারের খেলা বাকি থাকতে মেলবোর্নে অস্ট্রেলিয়ার কাছে হেরতে হল রোহিত শর্মাদের । এরফলে ফলে মেলবোর্ন টেস্ট হেরে ২-১ এ সিরিজে  পিছিয়ে পড়ল  টিম ইন্ডিয়া। সিডনিতে শেষ টেস্টে এখন সিরিজ বাঁচানোর লড়াই রয়েছে ভারতের ।

মেলবোর্ন টেস্টে জয়ের জন্য ভারতের সামনে ৩৪০ রানের লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া৷ কিন্তু ব্যাটিং করতে পারলেন না ভারতের তারকা ব্যাটাররা৷  রোহিত শর্মা, বিরাট কোহলির মত ব্য়াটারদের কাছে ভালো ফল পাওয়া গেল না । চতুর্থ উইকেটে জয়সওয়াল ও পন্তের ৮৮ রানের জুটি বাদ দিলে ভারতীয় ব্য়াটিং নিয়ে যত কম বলা যায় তত ভালো ৷ পন্ত আউট হলেন ৩০  রান ৷    তৃতীয় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে প্যাভিলিয়নে ফেরা যশস্বী জয়সওয়াল সর্বাধিক ৮৪ রান করেন।

আরও পড়ুনঃ যশস্বীর আউট নিয়ে বিতর্ক, বাংলাদেশি আম্পায়ারকে নিয়ে উঠছে প্রশ্ন

উল্লেখ্য , তৃতীয় সেশনের শুরুতেই   ধস নামে ভারতের ব্যাটিংয়ে। রবীন্দ্র জাদেজা ১৪ বলে ২ রান , নীতীশ কুমার রেড্ডি ৫ বলে ১ রান এবং  আকাশ দীপ ১৭ বলে ৭ রান করে আউট হয়ে যান। সবমিলিয়ে ৭৯.১ ওভারে ১৫৫ রানে অলআউট হয়ে যায় ভারত ৷ অজি অধিনায়ক প্য়াট কামিন্স এবং স্কট বোল্যান্ড তিনটি করে উইকেট নিয়েই মূলত ভাঙেন ভারতীয় ব্য়াটিংকে। বলা বাহুল্য ,  ভারত ২০১১ সালে অস্ট্রেলিয়ার কাছে মেলবোর্ন টেস্টে হেরেছিল ১২২ রানে। তাতে অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। ফের ২০২৪ সালে ঘটল একই ঘটনার পুনরাবৃত্তি ।

Published by:

Share Link:

More Releted News:

উইকেটরক্ষক হিসেবে CSK-তে ফিরতে প্রস্তুত ধোনি, সঞ্জুর ভূমিকা নিয়ে চর্চা শুরু

ব্যাটে- বলে দাপট দেখিয়ে দিল্লিকে দুরমুশ করে জয়ী হায়দরাবাদ

ব্যাট হাতে অভিষেকের তাণ্ডব, দিল্লিকে ২৪৩ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ